খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘চিরঞ্জীব অধ্যাপক মোহাম্মদ খালেদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৫:৩১ অপরাহ্ণ
‘চিরঞ্জীব অধ্যাপক মোহাম্মদ খালেদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক আজাদীর সাবেক সম্পাদক, দেশবরেণ্য বুদ্ধিজীবি, সংবিধান প্রনয়ণ কমিটির অন্যতম সদস্য, রাউজানের কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ খালেদ এর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে ‘ চিরঞ্জীব অধ্যপক মোহাম্মদ খালেদ, জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল দক্ষিণ রাউজানস্থ নোয়াপাড়া পথেরহাটের স্কুল মার্কেটে প্রিয় কাগজ ও রাউজানটাইমস পত্রিকার কার্যালয়ে গতকাল ২৫ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো: মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন ব্যাংকার, সংগঠক মফজল হোসেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি, সংগঠক সাইদুল ইসলাম, স্যোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, সাহিত্য পরিষদের সি.সহ সভাপতি স.ম জাফর উল্ল্যাহ, সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি আহমেদ সৈয়্যদ, আওয়ামীলীগ নেতা সুজিত বড়ুয়া, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, স্যোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সদস্য আব্দুল্লাহ আল রোমান, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সৈয়্যদ মোহাম্মদ আব্দুল্লাহ রশিদী, মোজাদের আলম, অর্থ সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক দৈনিক আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন, তথ্য ও গভেষণা সম্পাদক কাজী মুহাম্মদ শিহাবুদ্দীন, মোহাম্মদ আবু বক্কর আরফাত, হাফেজ ইফতেখার মাহমুদ চৌধুরী, জুনাইজ উল্লাহ, মো: সাইদুল ইসলাম, অনিক ভট্টচার্য্য, শাহাদাত হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ বহু গুণে গুনান্বিত হয়ে সমাজের এক বটবৃক্ষ হিসেবে আমৃত্যু জ্ঞানের সৌরভে বিমোহিত করে রেখেছিলেন সমাজকে। জীবন ও কর্মের মাধ্যমে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন মানুষের অন্তরে।

বক্তারা গুনীজনদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চির জাগরুক করে রাখার মানসে অধ্যাপক মোহাম্মদ খালেদের নামে রাউজানের যে কোনো একটি সড়কের নামকরণের দাবী জানান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…