পাঁচলাইশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পাঁচলাইশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় পাঁচলাইশ আবাসিক এলাকায় কল্যাণ সমিতির আয়োজনে শেখ রাসেল গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ‘দ্যা গ্র্যান্ড ফাইনাল’ গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৮ টায় সমিতির মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৬ এর সংসদ সদস্য খতিজাতুন আনোয়ার সনি, বিশেষ অতিথি ছিলেন বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এম এ মোতালেব সিআইপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজেম আহমেদ বাবু।
টুর্নামেন্টে মোট ১৬ টি টিম অংশগ্রহণ করে। ফাইনালে এনএন কর্পোরেশন বনাম কেজিএম দলের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়ায়ে কেজিএমকে হারিয়ে এনএন কর্পোরেশন চ্যাম্পিয়ান শীপ অর্জন করেন। খেলায় শেষে ট্রফি ও রানার্সআপ দলকে প্রাইজমানি ৮ হাজার ও চ্যাম্পিয়ার দলকে ১৫ হাজার টাকা প্রদান করেন। উক্ত টুর্নামেন্ট স্পন্সর করেন বনফুল-কিষোয়ান গ্রুপ।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুর মোস্তাফা টিনু, ১৬নং ওয়ার্ড কাউসিলর, মো. সাদিক, পাঁচলাইশ থানা ভারপাপ্ত ওসি তদন্ত, সাইদুল ইসলাম বাবু সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, মো. সেলিম, সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কায্য নির্বাহী সদস্য ওয়াহিদুল আলম, বনফুল-কিষোয়ান গ্রুপের একমাত্র কর্ণধার, মো. রাজাসহ সমিতির সকল সদস্যবৃন্দ ও অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিসহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আমি অত্র আবাসিকেই বড় হয়েছি দীর্ঘ ২২ বছর অত্র আবাসিক এলাকায় ছেলে মেয়েদের জন্য কোন খেলার মাঠ না থাকায় আমাদের আবাসিক এলাকায় গণপূর্ত অধিদপ্তরের এই পরিতাক্ত মাঠ ঠিকে বিভিন্ন সরকারি মহলের অনুমতিক্রমে সকলের সার্বিক সহযোগিতায় মাঠটিকে ছেলে মেয়েদের খেলার উপযোগী করে তুলতে পেরেছি।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন