খুঁজুন
রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবিতে খাদিজাতুল আনোয়ার সনির গণসংবর্ধনা ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে ক্রেস্ট প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ২:১৯ পূর্বাহ্ণ
আবুধাবিতে খাদিজাতুল আনোয়ার সনির গণসংবর্ধনা ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে ক্রেস্ট প্রদান

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবীর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও ফটিকছড়ির প্রয়াত সাংসদ আলহাজ্ব রফিকুল আনোয়ার কন্যা খাদিজাতুল আনোয়ার সনি এমপির আমিরাত আগমণে গণ সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার(১৩ মার্চ) বাদে এশা আবুধাবীর ইব্রাহিম হোটেল বলরুমে সংগঠনের সভাপতি সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম সেলিম নেওয়াজ ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ির সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদীজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই’ সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ দুবাইয়ের সভাপতি নুরনবী রওশন, ইনডেক্স এক্সচেঞ্জের সিইও সৈয়দ আবদুস সালাম,আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিস্ঠ দানবীর আলহাজ্ব মফজল আহমদ, ব্যবসায়ী ওসমান গণি, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি এস এম রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির যুগ্ম সাধারণ সম্পাদক মউন উদ্দিন মঈন, আবুধাবি যুবলীগের সভাপতি জাকের হোসেন জসিম, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সিকদার বঙ্গবন্ধু পরিষদ আল আইনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা মনিরুল হক টুটুল, বিশিস্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহমুদ আজম খান, ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহ সভাপতি রবিউল হোসেন তালুকদার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তানবীর, মোহাম্মদ নাসির মামুন, মাহবুব খন্দকারসহ আরো অনেকে।প্রধান অতিথি খাদিজাতুল আনোয়ার প্রবাসীদের নানা অভাব অভিযোগের কথা উল্লেখ করে বলেন, বিমানের টিকেটের উচ্চমূল্য, এয়ারপোর্টের ভোগান্তি এবং প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে প্রেরণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। তিনি বৈধপথে রেমিট্যান্স প্রেরণ এবং প্রবাসী কার্ড তৈরীর জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে নিজ নিজ জায়গা হতে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরাতের গোল্ডেন ভিসা প্রাপ্ত মেধাবী ছাত্রী সিদরাতুল মুনতাহাসহ প্রবাসে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে ক্রেস্ট তুলে দেন।

 

Feb2

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (০৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ৪দিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ। আমরা সেই সব কিছু অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব, আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি, দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। তারা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টো দিক থেকে আসা কাঁঠালভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে এসএমপি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

শাহ আমানতে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
শাহ আমানতে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে ১৩৪৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। শনিবার (২ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময় আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১০৬৫ কার্টন সিগারেট পাওয়া যায়। সব মিলিয়ে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।

আটক যাত্রীর নাম মো. শামসুদ্দিন। বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তবে আটক যাত্রীকে প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে বিমানবন্দর এনএসআই ও ডিজিএফআইয়ের নেতৃত্বে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অংশ নেয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জব্দ করা সিগারেটের ওপর আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব প্রযোজ্য। পণ্যগুলো বিভাগীয় স্মারক (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও রাজস্ব ফাঁকি ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।