খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাতালগঞ্জে ভরাট করা হচ্ছে গণি বেকারীর হাজার বছরের পুরনো পুকুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ
কাতালগঞ্জে ভরাট করা হচ্ছে গণি বেকারীর হাজার বছরের পুরনো পুকুর

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকার আহমদ মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পার্কভিউ হাসপাতাল সংলগ্ন ‘নিজ শহর’ মৌজার অর্ন্তভূক্ত ওয়াকফ্ এস্টেটের হাজার বছরের ঐতিহ্যবাহী গণি বেকারীর পুরনো পুকুরটি রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ পাওয়া গেছে।

শ্রেণি পরিবর্তন না করে প্রায় ৮০ শতক বা দুই কানির এ পুকুরটির উভয় পাড়ে প্রায় ১০ শতক জায়গায় মাঠি-বালি ফেলে একটি ভূমিদস্যু গ্রুপ দখলে নিয়ে সেখানে সেমিপাকা ঘর ও কার-মাইক্রোবাসের ওয়ার্কশপ তৈরী করেছে।

গণি বেকারীর ম্যানেজার কফিল উদ্দিন প্রকাশ আনসার কফিল ও স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সেখানকার কার-মাইক্রোবাস ওয়ার্কপের কর্ণধার মোঃ ফয়েজ মিয়া নামক এক ব্যক্তি সুযোগ বুঝে তার লোকজন দিয়ে রাতের অন্ধকারে পুকুরটির দক্ষিণাংশে ভরাট করছে।

কোভিড নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন চলাকালীন সময়ে গণি বেকারীর বর্তমান স্বত্তাধিকারীর ইঙ্গিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মোঃ ফয়েজ মিয়া রাতারাতি পুকুরটির দক্ষিণাংশে প্রায় ৪ শতক জায়গা ভরাট করে সেখানে টিন দিয়ে কার-মাইক্রোবাস ওয়ার্কশপ বানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকার ‘নিজ শহর’ মৌজার অর্ন্তভূক্ত ওয়াকফ্ এস্টেটের ৩’শ শতক বা সাড়ে ৭ কানি সম্পত্তি ঐতিহ্যবাহী গণি বেকারীর স্বত্তাধিকারীর নিয়ন্ত্রণে ছিল। সেখানে ৮০ শতক ও ৩০ শতক পরিমানের দু’টি পুকুরও ছিল। পুকুরগুলোর বয়স প্রায় হাজার বছর। বিগত ৮/১০ বছর পূর্বে ভূমিদস্যু চক্র পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৩০ শতক পরিমানের পুকুরটির অধেকাংশ ভরাট করে সেখানে সেমিপাকা ঘর তৈরী করেছে। কোভিড নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন চলাকালীন সময়ে সেখানকার কার-মাইক্রোবাস ওয়ার্কপের কর্ণধার মোঃ ফয়েজ মিয়া নামক এক ব্যক্তি ৮০ শতক পরিমানের বড় পুকুরটির দক্ষিণাংশে প্রায় ৪ শতক জায়গা ভরাট করে টিনশেড স্থাপনা তৈরী করেছে। ইতোমধ্যে পুকুরটির দিকে আবারও কুনজর পড়েছে ফয়েজ মিয়ার। তার ভাড়াকরা লোকজন দিয়ে রাতে ও ভোরে গোপনে পুকুরটির দক্ষিণাংশে মাটি-বালি ফেলে আবারও ভরাট কাজ শুরু করেছে।

এ ব্যাপারে জানতে চেয়ে গণি বেকারীর স্বত্তাধিকারী মোঃ আবদুল গণি সওদাগরের দৌহিত্র আবদুল্লাহ মোঃ এহতেশামের সাথে যোগাযোগ করতে গণি বেকারীতে গেলে তার এক কর্মচারী বলেন, ‘উনার ফোন নম্বর এ মুহুর্তে আমার কাছে নেই, আপনাকে ফোন করতে বলবো’।

এ প্রসঙ্গে পরিবেশবাদীরা বলেন, এক শ্রেণির ভূমিদস্যু চক্রের কারণে নগরীর পুকরি ও জলাশয়গুলো রাতের অন্ধকারে ভরাট হয়ে যাচ্ছে। পুকুর ও জলাশয় ভরাটের প্রতিযোগিতা চলমান থাকলে ভবিষ্যতে অগ্নি দুর্ঘটনা বা বড় ধরণের ঝুঁকি রোধে সংশ্লিষ্ট বর্তৃপক্ষ বিপাকে পড়বে। ভূমিদস্যুদের কবল থেকে সকল পুকুর ও জলাশয় উদ্ধার করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এখন থেকে নগরীর-জেলার সকল পুকুর ও জলাশয় ভরাট বন্ধকল্পে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে বলে মত প্রকাশ করেন বিশেষজ্ঞগণ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…