ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু
২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার সমিতির হাটে রিয়াজ উদ্দিন (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (১৩ মার্চ) শুক্রবার বিকালে ছাদেক নগর গ্রামের হালদারকুল কলা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হালদারকুল কলা বাগানে রিয়াজকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান গাড়ীতে করে তাকে নিয়ে যাওয়ার সময় তার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছিল।
জানা যায়, সম্পত্তি নিয়ে তার পরিবারের সাথে অন্য পক্ষের বিরোধ ছিল। পরিবারের দাবী, পূর্ব শত্রুতার জেরে রিয়াজকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে।
২৪ ঘন্টা/এম জুনায়েদ/আর এস পি


আপনার মতামত লিখুন