খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীতে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৮:৩২ অপরাহ্ণ
কর্ণফুলীতে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাঁদা না পেয়ে দুগ্ধ খামার ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আদালতে ৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরো বেশ কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করেছেন হামলার শিকার ব্যবসায়ী আব্দুর রহমান। গত ২৫ সেপ্টেম্বর শহরে যাওয়ার পথে প্রকাশ্যে দিবালোকে জুলধা পাইপের গোড়া বাজারের ঘোড়া মার্কেটের সামনে মোটরসাইকেলের গতিরোধ করে এ হামলার ঘটনা ঘটে। এদিকে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।

তবে চাঁদাবাজির কথা অস্বীকার করে অভিযুক্ত শাহনুর বলেন, আব্দুর রহমানের সাথে আমার বড়ভাই আলী আহমদের গরুর ব্যবসা রয়েছে।

ব্যবসায়িক সূত্রে আব্দুর রহমানের কাছে আমার ভাইয়ের পাওয়া টাকা খুঁজতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। ঘটনাকে অন্য দিকে মোড় দিতে আব্দুর রহমান ও তার ভাই এসব রটাচ্ছে।

এদিকে আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। ২ অক্টোবর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ব্যবসায়ী আবদুর রহমানের পুত্র রিয়াদ আহমেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে দুগ্ধ ফার্ম ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময়ে এলাকার কিশোর গ্যাং লিডার আলী আহমদ, মো. মামুন, সাঈদ হোসেন, শাহ নুর ও খোকন বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে।

কিন্তু আমার বাবা আবদুর রহমান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে শহরে যাওয়ার পথে আমার বাবার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা আমার বাবার কাছ থেকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরো বলেন, চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করার পর আসামিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। এমতাবস্থায় আমার বাবা ও আমাদের পরিবার প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছি।

তাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কিশোর গ্যাং লিডারদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, পুলিশ কমিশনার, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংস্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামলার শিকার ব্যবসায়ী আবদুর রহমান, তার স্ত্রী রোকসানা বেগম রানী, রিজভী আহমদ ও ভাই ইঞ্জিনিয়ার এম এ মালেক প্রমুখ।

২৪ঘণ্টা/জেআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…