খুঁজুন
, ,

করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 1 May, 2020, 1:23 am
করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত হয়েছে।

তিনি নিজে এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার তার করোনায় পজেটিভহওয়ার খবর জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

রাশিয়া টুয়েন্টিফোরে আজ সরাসরি সম্প্রচারিত এক ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‌‘আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি যে করোনা পরীক্ষা করেছিলাম তার ফল পজেটিভ এসেছে। তাই আমার সহকর্মীদের সুরক্ষার স্বার্থে আমাকে এখন বাধ্যতামূলক সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।’

করোনায় আক্রান্ত হওয়ার কারণে মিখাইল মিশুস্তিন এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

তাই অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি উপপ্রধানমন্ত্রী আন্দ্রে বেলোউশভের নাম প্রস্তাব করেন।

এরপর বেলোউশভকে অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নিজের স্বাক্ষরিত এক ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট পুতিন।

তবে এই সংকটকালে অসুস্থতার মধ্যেও যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন বলে প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন মিশুস্তিন।

গত জানুয়ারিতে পুতিনের নির্দেশে তার ঘনিষ্ঠ সহযোগী ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদসহ তার মন্ত্রিসভার সবাই পদত্যাগ করলে ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী করেন পুতিন।

প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ছিলেন দেশটির কেন্দ্রীয় কর বিভাগের প্রধান। খুব পরিচিত না হলেও বেশ দক্ষ হিসেবে তার নামডাক রয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত ১ লাখ ছাড়িয়ে যায়। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭৩ জন ইতোমধ্যে মারা গেছেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 8:42 am
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণ, নিহত ৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 8:04 am
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে বিস্ফোরণ, নিহত ৭

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লরিতে বিস্ফোরণের পর আগুনে নারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এফঅ্যান্ড পোশাক কারখানার সীমানার ভেতরে থেমে থাকা লরিটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুড়ে যাওয়া যানবাহনে তল্লাশি চালান। এ সময় একটি লরি থেকে দগ্ধ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় নজরুল ইসলাম নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বিস্ফোরণের সময় একটি গ্যাস সিলিন্ডার ছিটকে পাশের একটি দর্জির দোকানে গিয়ে পড়ে। এতে জয়নব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 7:17 am
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, শেরেবাংলা নগর থানায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে মাকসুদা বেগমকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুল্লাহ— এই ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরবর্তী সময়ে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাতে সাতক্ষীরা ৪ আসনের এমপি কাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় শেরেবাংলা থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।