খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জোরারগঞ্জ থানায় ইয়াবা সহ কাভার্ডভ্যান আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২০, ৬:০২ অপরাহ্ণ
জোরারগঞ্জ থানায় ইয়াবা সহ কাভার্ডভ্যান আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। মাদক সরবরাহের সাথে জড়িত থাকার অপরাধে উক্ত গাড়ির চালক ও সহযোগীকে আটক করে মাদক মামলায় চালান করা হয়েছে সাথে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যনটি। এসময় আসামীদের দেহ তল্লাশি করে ইয়াবা বিক্রয়ের নগদ ১০হাজার টাকাও উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জুন) বিকালে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় জেরু মিয়া বাইপাস সড়কের মাথায় এই অভিযান পরিচালনা করে পুলিশ জোরারগঞ্জ থানা পুলিশ।

জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান, গোপন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, মিরসরাই সার্কেল, চট্টগ্রাম এর নেতৃত্বে এসআই সিরাজুল ইসলাম, এএসআই মোঃমহিউদ্দিন, এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় জেরু মিয়া বাইপাস সড়কের মাথায় ঢাকামুখী কাভার্ডভ্যান নং ঢাকামেট্রো-ট-২০-৯৭১২ তল্লাশী করে আটক কৃত আসামী ১) মোঃ আরিফ(২২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, ২). মোঃ আনোয়ার হোসেন(৪৩), পিতা- মোহাম্মদ আলী প্রঃ আলী আহাম্মদ,উভয় সাং- মুলাইপত্তন(চাঁন গাজীর বাড়ি), থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে-রাত্তারপুল, মিয়ার গলি, নূরুল বক্স হাজী বাড়ির পার্শ্বে টিনশেড সেমি পাকা ঘরে ভাড়াটিয়া, থানা-বাকলিয়া, সিএমপি, চট্টগ্রাম’দের জিজ্ঞাসাবাদের তাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত কাভার্ডভ্যানের টুলস্ বক্সের পাশে থাকা একটি বিস্কিটের টিনের বড় কৌটার ভিতরে পলিথিন মোড়ানো অবস্থায় মোট ২১ হাজার ৮৫০ পিচ এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় আসামীদের দেহ তল্লাশি করে ইয়াবা বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। মাদক বহন ও বিক্রয়ের অপরাধে আটককৃত আসামি ও জব্দকৃত গাড়ির বিরুদ্ধে জোরারগঞ্জ থানার মামলা নং (০৭) ২৭/০৬/২০২০ ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)এর ১০(গ)/৩৮ রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…