খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ দল ঘোষণা বাছাইয়ে দুই ম্যাচের জন্য ইংল্যান্ডের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ৩:৪০ অপরাহ্ণ
বিশ্বকাপ দল ঘোষণা বাছাইয়ে দুই ম্যাচের জন্য ইংল্যান্ডের

বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চলতি মাসে অ্যান্ডোরা ও হাঙ্গেরির মুখোমুখি হবে ইংল্যান্ড। এর জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

ইংলিশ দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। গত জুন-জুলাইয়ে হওয়া ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলার সময় চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিলেন ফোডেন। অবশেষে ফিরলেন জাতীয় দলে।

চোটের কারণে ছিটকে যাওয়া ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারের জায়গায় ডাক পেয়েছেন ফিকায়ো টোমোরি। আগামী ৯ অক্টোবর অ্যান্ডোরার মুখোমুখি হবে ইংল্যান্ড। ১২ অক্টোবর পরের ম্যাচে খেলবে হাঙ্গেরির বিপক্ষে।

বিশ্বকাপ বাছাইপর্বের ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আলবেনিয়া, ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে পোল্যান্ড। বাকি চার ম্যাচে ৮ পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে ইংল্যান্ডের।

ইংল্যান্ড স্কোয়াড

গোলরক্ষক : স্যাম জনস্টোন (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন), জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন র‌্যামসডেল (আর্সেনাল)।

ডিফেন্ডার : কনর কোডি (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রিস জেমস (চেলসি), টাইরন মিঙ্গস (অ্যাস্টন ভিলা), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), ফিকায়ো টোমোরি (এসি মিলান), কিরান ট্রিপিয়ার (অ্যাথলেটিকো মাদ্রিদ), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার : ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), জেসি লিনগার্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যাসন মাউন্ট (চেলসি), ক্যালভিন ফিলিপস (লিডস ইউনাইটেড), ডেকল্যান রাইস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)।

ফরোয়ার্ড : জ্যাক গ্রিলিশ (অ্যাস্টন ভিলা), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), বুকায়ো সাকা (আর্সেনাল), জেডন স্যানচো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা)।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…