খুঁজুন
, ,

উপজেলার কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণ করল প্রভাবশালীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 17 April, 2023, 5:01 pm
উপজেলার কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণ করল প্রভাবশালীরা

সাতকানিয়ায় উপজেলা কমপ্লেক্সের সীমানাপ্রাচীর ভেঙে গেইট নির্মাণ

চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ইউএনও অফিসের দক্ষিণ পাশে কয়েক গজের মধ্যে সরকারি জায়গা দখল করে গেইট নির্মাণের প্রায় এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও ইউএনওর নীরবতা উদাসিনতা নাকি উদারতা, বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজালের।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদ কমপ্লেক্সের নব নির্মিত ভবনের প্রবেশ পথের মূল গেইটের সীমানা প্রাচীরের বাইরে এলাকার প্রভাবশালীমহলের পাঁচটির অধিক প্লট রয়েছে। ২০০০ সাল থেকে ওই মহল উপজেলা কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে তাদের প্লটে চলাচলের জন্য গেইট নির্মাণ করতে সাবেক ইউএনওদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেও সফল হয়নি। সম্প্রতি ওই মহল উপজেলা প্রশাসনের নাকের ডগায় সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণ করেন।

ভূমি মন্ত্রণালয়ের ১৯৭০ সালে (পাকিস্তান আমল) প্রণীত বিদ্যমান প্রস্তাবিত খসড়া আইনের সাত দফায় বলা হয়েছে, কোন ব্যক্তি সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের ভূমি বা স্থাপন অবৈধভাবে দখল করলে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করতে পারবেন। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাও ও সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। মামলার বিচার কাজ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরিচালিত হবে এবং মামলা মোবাইল কোর্টে পরিচালনা ও নিষ্পত্তি করা যাবে।

আইনে আরও বলা আছে, অবৈধ দখলের কারণে ভূমি বা স্থাপনার কোনো ক্ষতি হলে জেলা প্রশাসক বিধি মোতাবেক ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারবেন বলেও প্রস্তাবিত আইনে বলা হয়েছে। যা ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। অথচ দেখা গেছে, ইউএনও উল্লিখিত আইনের কোন প্রয়োগ না করে রহস্যজনক নীরব রয়েছেন। ফলে সরকারি জায়গা দখলের পরও সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্বে নিয়োজিতরা কোন ব্যবস্থা না নিয়ে চুপ থাকায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সৃষ্টি হয়েছে ধুম্রজালের।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলা কমপ্লেক্সের সীমানা প্রাচীরটি ভেঙে নতুন করে নির্মাণ হয়েছে ১০-১২ ফুট দৈর্ঘ্যের একটি লোহার গেইট। গেইটে ঝুলে আছে একটি নতুন তালা। গেইটের পরে দেখা যায় খালি পড়ে আছে পাঁচটির অধিক প্লট বিশিষ্ট জায়গা। সেখানে কথা হয় একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির সাথে।
তারা বলেন, প্লটগুলোতে প্রায় ৮০ শতকের মত জায়গা রয়েছে। যে জায়গার বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা।

এ ছাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ও পরিবার নিয়ে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, গেইটটি নির্মিত হওয়ার ফলে উপজেলা কমপ্লেক্সের মধ্যে থাকা দাপ্তরিক নথিপত্র ও আবাসিকভাবে বসবাসরতদের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে।

এব্যাপারে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার আবু তাহের এলএমজি বলেন, উপজেলা কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণ করার অনেক দিন অতিবাহিত হলেও এখনও আইনী বা কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ না করে ইউএনও এতদিন নীরব কেন? তা নিয়ে সাধারণ জনগনের মতো আমার মনেও সৃষ্টি হচ্ছে অনেক প্রশ্নের। আশা করি ইউএনও জনগনের দ্বিধা কেটে সরকারি জায়গা উদ্ধারে পদক্ষেপ নিবেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, বিষয়টি আমি দেখলাম। উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের আইনগত কোন ভিত্তি নেই। খোঁজ নিয়ে দেখি কে বা কারা গেইটটি নির্মাণ করেছেন। তবে যাতায়াত বা মুখ বের করার জন্য গেইট নির্মাণ করতে পারে। তবুও বিষয়টি আমি এনালাইসিস করে দেখছি।

সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, যারা গেইটটি করেছে জায়গাটি তাদের। এ রকম গেইট উপজেলা পরিষদ কমপ্লেক্সের পূর্ব দিকে আরও রয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, এ বিষয়টি যেহেতু উপজেলা পরিষদের সেটি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বসে সিদ্ধান্ত নিবেন কি করা যায়।

২৪ঘণ্টা.জেআর

Feb2

টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 11:21 pm
টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, খেলছেন এবারও। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।

টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 10:32 pm
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 5:53 pm
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।