শনিবার কুমিরাস্থ হযরত শেখ সৈয়দ মৌলানা করম আলী(রঃ) এর বার্ষিক ওরশ
ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মাহবুবে ছোবহানি, কুতুবে রাব্বানী, গাউছে ছামদানি, সুলতানুল আউলিয়া দরগাহে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা দরবার শরীফ হযরত শেখ সৈয়দ মৌলানা করম আলী(রঃ) প্রকাশ হযরত ডাল চাউল মিয়া (রঃ) মাজার এর বার্ষিক ওরশ আগামী ২৩ শে বৈশাখ, ৬ই মে রোজ শনিবার প্রতিবারের ন্যায় মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পবিত্র ওরশ উপলক্ষে চট্টগ্রাম তথা দেশের বিভিন্ন উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ আশেকানে ভক্তের আগমন ঘটবে। ওরশ উপলক্ষে ওই দিন বাদে ফজর খতমে কোরআন,বাদে এশা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের আলোচনা সভা, জিকির আজকার এবং বাদে ফজর তবারুক বিতরণ করা হবে। মাজারের খাদেম ছৈয়দ জোবায়ের হোসাইন সোহেল মিয়াজী সকলকে বার্ষিক ওরশ শরিফে উপস্থিত হয়ে আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন