খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাণপ্রিয় স্ত্রী হারানোর ব্যাথা বুকে বয়ে বেড়াচ্ছি দীর্ঘ ২৭ বছর : রাউজানে ইলিয়াছ কাঞ্চন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৫:৪৫ অপরাহ্ণ
প্রাণপ্রিয় স্ত্রী হারানোর ব্যাথা বুকে বয়ে বেড়াচ্ছি দীর্ঘ ২৭ বছর : রাউজানে ইলিয়াছ কাঞ্চন

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন বলেছেন, বাংলাদেশে যেভাবে দুর্ঘটনায় মানুষ মারা যায় বিশ্বের অন্য কোনো দেশে সেভাবে সড়ক দুর্ঘটনা হয়না। এর প্রধান কারণ আমাদের অসচেতনতা। কারণ আমরা সড়কের শৃংখলা মানতে চাইনা।

আমরা যদি একটু সচেতন হই, সড়কে নিয়ম-শৃংখলা মেনে চলি তাহলে যেভাবে একের পর এক প্রাণহাণির হৃদয় বিদারক ঘটনা ঘটছে হয়তো সেই সড়কে মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে।

তিনি আরো বলেন, প্রাণপ্রিয় স্ত্রী হারানোর ব্যাথা বুকে বয়ে বেড়াচ্ছি দীর্ঘ ২৭টি বছর। এই কষ্ট কাউকে বোঝানো যাবেনা। আমি দেখেছি মাতৃহারা আমার সন্তানদের কষ্ট আর যন্ত্রনা। আমি চাই আমার মতো আর কাউকে যেন সড়কে মৃত্যুর মিছিলে প্রিয় মানুষটিকে হারাতে না হয়। আসুন আমরা সচেতন হই।

তিনি ২৯ ডিসেম্বর রবিবার রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিজয় মেলা উদযাপন পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ এবং পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফের পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ এ কে এম এহ্ছানুল হায়দর চৌধুরী বাবুল।

অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, স্লোগান সম্পাদক মো. জহির উদ্দিন, ঘাতক দালাল নির্মুল কমিটি কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম সমন্বয়ক লেখক, সাংবাদিক শওকত বাঙালি, বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক শাহ্ আলম চৌধুরী, নিরাপদ সড়ক চাই পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌর সভার প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন।

উপস্থিত ছিলেন দিপলু দে দিপু, ভানু দে, আবু ছালেক, জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, সাইদুল ইসলাম, আরমান সিকদার, ফয়সাল মাহামুদ প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…