রাউজান গহিরা গ্রামার স্কুলের সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজান গহিরা গ্রামার স্কুলের সেমিস্টার পরীক্ষা সমূহের চূড়ান্ত ফলাফল প্রকাশ ও রাউজান কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক পরিচালিত কে.জি মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
রাউজান পৌর আওয়ামীলীগের সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুছ।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ নুরুল হুদা। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম ওমান সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সি,আই,পি), বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মনছুর মিয়া।
উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য কে.এম আবছার,সৈয়দা গোলজার বেগম, কাজী রাশেদ,মোহাম্মাদ খোকন, সাইদুল রহমান প্রমুখ। এতে ৩শতাধিক শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন