খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানদের উড়িয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:১৫ অপরাহ্ণ
আফগানদের উড়িয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় বাংলাদেশের

আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে জয়টা যেন লেখাই ছিলো বাংলাদেশের, দেখার ছিলো সেটা কত তাড়াতাড়ি আসে। কাঙ্ক্ষিত সেই জয় পেয়ে গেছে বাংলাদেশ। চতুর্থ দিন প্রথম সেশনেই আফগানদের অলআউট করে ৫৪৬ রানের বিশাল এক জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটিই। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে শুধু রানের হিসেবে এর চেয়ে বড় জয় আছে মাত্র দুটি।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের একমাত্র ম্যাচে মাঠে না,আর আগে একটা ভয় যেন ঠিকই ছিলো বাংলাদেশি ভক্ত-সমর্থকদের মনে। ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়া প্রথম টেস্টেই চট্টগ্রামে ২২৪ রানের হার যেন এখনো দগদগে এক ক্ষত টাইগার ক্রিকেটে। সেই হারের মোক্ষম জবাবই যেন এবার দিলো বাংলাদেশ। প্রতিশোধও নেওয়া হলো, সঙ্গে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ডও লেখা হলো মিরপুরেরহোম অব ক্রিকেটে।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অনবদ্য এক সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮২ রান করে বাংলাদেশ। জবাব এবাদত-শরীফুলের বোলিং তোপের মুখে প্রথম ইনিংসে ১৪৬ রানেি গুটিয়ে যায় আফগানিস্তান।ফলোঅনের সুযোগ থাকলেও তা না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবাও তিন অঙ্কের দেখা পান শান্ত। সঙ্গে মুমিনুল হকের ব্যাট থেকেও আছে দুর্দান্ত এক সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৬৬২ রানের বিশাল বড় লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ১১৫ রানেি থামতে হয় আফগানদের। টেস্ট ক্রিকেটের ইতিহাসের রানের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ ৫৪৬ রানের জয় পায় বাংলাদেশ।

৬৬২ রানের টার্গেটে তৃতীয় দিন বিকেলে ৪৫ রান তুলতেই ২ উইকেট হারায় আফগানিস্তান। আজ সকালে কত দ্রুত বাংলাদেশের জয় আসে সেটিই ছিলো দেখার বিষয়। টাইগার বোলাররা সেই কাজটি সেরেছে বেশ দ্রুতই। লাঞ্চের আগেই টাইগার বোলাররা তুলে নিয়েছে আফগানিস্তানের বাকি ৮ উইকেট।

আজ দিনের তৃতীয় ওভারেই এবাদতের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েন আফগান ব্যাটার নাসির জামাল। এবাদতের পরই আফগান শিবিরে জোড়া ধাক্কা দেন শরীফুল। ত্তুলে নেন আফসার জাজাই আর আগেরদিন রিটায়ার্ড হার্ট হওয়া হাশমতুল্লাহ শহিদীর কনকাশন হিসেবে উইকেটে আসা বাহির শাহকে।

৭৮ রানেই ৫ উইকেট হারানো আফজ্ঞানদের হয়ে রহমত শাহ একপ্রান্তে লড়াই চালিয়ে গেলেও শেষমেশ তাসকিন আহমেদের বলে হার মানেন তিনি। আফগানদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর বাকিরা আর তেমন কিছুই করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৫ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশও পায় ৫৪৬ রানের ইতিহাসগড়া বিশাল বড় জয়। প্রথম ইনিংসে ভালো পারফর্ম না করা তাসকিন দ্বিতীয় ইনিংসে ৩৭ রান দিয়ে একাই নেনে ৪ উইকেট। শরিফুল নেন ৩ উইকেট। আর এবাদত ও মিরাজ নেন ১টি করে উইকেট।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…