খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৩১ জুলাই

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ জুন, ২০২৩, ১০:১২ পূর্বাহ্ণ
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৩১ জুলাই

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ জুন) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নগরীর কিং অব চিটাগাংয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

সম্মেলন সামনে রেখে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সদস্য সচিব এবং বর্তমান কমিটির সদস্যদের নিয়ে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন যেসব ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়নি, তা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগেই সম্পন্ন করা হবে এবং ইতোমধ্যে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে অসমাপ্ত কয়েকটি ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি থানার সাংগঠনিক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড ও যে কয়েকটি ইউনিট সম্মেলন সমাপ্ত হয়নি সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যকরী কমিটি ওই সব সাংগঠনিক ওয়ার্ডে কমিটি গঠনে মহানগর আওয়ামী লীগ সরাসরি উদ্যোগ গ্রহণ করবে এবং এ ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হবে তা যদি পালন করা না হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা আগেও চেয়েছিলাম এবং এখনো চাই তৃণমূল স্তরের কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠিত হোক। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, স্থানীয় নেতৃত্বের অসহযোগিতায় সম্মেলন বিলম্বিত হয়েছে। যেসব কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা যেন পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মূল্যায়ন করে কমিটি গঠন করেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তৃণমূল থেকে প্রতিটি ওয়ার্ড, থানায় কোনো প্রকার ভেদাভেদ রাখা যাবে না এবং দলের নেত্রীর নির্দেশনা অনুযায়ী যাকেই প্রার্থী নির্বাচন করা হবে তাকে অবশ্যই বিজয়ী করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য আলহাজ আবদুচ সালাম, নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মো. শহিদুল আলম, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, আলহাজ পেয়ার মোহাম্মদ, আহমেদ ইলিয়াছ, অ্যাডভোকেট কামাল উদ্দীন আহমেদ, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আব্দুল লতিফ টিপু, ড. নিছার উদ্দীন মঞ্জু, মো. জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…