খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-সন্দ্বীপ হেলিকপ্টার সেবা চালু বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ২:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রাম-সন্দ্বীপ হেলিকপ্টার সেবা চালু বৃহস্পতিবার

স্বাধীনতার পর প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে হেলিকপ্টার সেবা চালু হতে যাচ্ছে। ‘চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস’ নামের প্রতিষ্ঠান এ উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম-সন্দ্বীপ ও সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে আগামী ৬, ৭ ও ৮ জুলাই শুরু হবে এই সেবা। চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্ক থেকে বুকিং সাপেক্ষে এই সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির সিইও শাহনেওয়াজ শিপন। মঙ্গলবার দুপুর ১২টায় সন্দ্বীপ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

শাহনেওয়াজ শিপন বলেন, ‘চট্টগ্রামে আমাদের সেবা চালু আছে। সন্দ্বীপের অনেকে ফোন করেন যেন চট্টগ্রাম-সন্দ্বীপ সেবাটাও চালু করি। একটি হেলিকপ্টারে ছয়জন যাত্রী থাকবে। জনপ্রতি ভাড়া ১২ হাজার ৯৯৯ টাকা। চট্টগ্রাম-সন্দ্বীপ ও সন্দ্বীপ-চট্টগ্রাম আসা-যাওয়ার মাঝখানের সময়টাতে আমরা সন্দ্বীপে চালু করব জয় রাইড। জয় রাইডে জনপ্রতি ৪ হাজার ৯৯৯ টাকায় ১০ মিনিটে সন্দ্বীপের চারপাশ ঘুরিয়ে দেখানো হবে। প্রাথমিকভাবে মাসে তিন দিন চলবে এই প্যাকেজ। এই প্যাকেজের বাইরে কেউ যদি পুরো হেলিকপ্টার রিজার্ভ করতে চান, তাহলে সন্দ্বীপ-ঢাকা ভাড়া পড়বে ২ লাখ ৪০ হাজার এবং সন্দ্বীপ-চট্টগ্রাম ২ লাখ ৩০ হাজার টাকা।

এ ছাড়া কক্সবাজার-সন্দ্বীপ জনপ্রতি ভাড়া ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ঢাকা-চট্টগ্রাম জনপ্রতি ৯ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের চট্টগ্রাম কার্যালয়, ফেসবুক পেজ ও মোবাইল ফোনে টিকিট বুকিং দেওয়া যাবে।

সংবাদ সম্মলনে সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ বলেন, ষাটের দশকে সন্দ্বীপ-চট্টগ্রাম হেলিকপ্টার সার্ভিস চালু ছিল। পরে বন্ধ হয়ে যায়। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এটি। ব্যবসায়ী, শিল্পপতি ও প্রবাসীসহ সবাই সুযোগটি নিতে পারবেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, সন্দ্বীপে হেলিকপ্টার সার্ভিসের বিষয়ে চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের লোকেরা যোগাযোগ করেছেন। আমরা তাদের উদ্বুদ্ধ করেছি, স্বাগত জানিয়েছি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…