সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই
সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর।
বৃহ্স্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টায় টানা কদিনের জীবন মৃত্যুর লড়াইয়ে নিয়তির কাছে অকালে হেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চার দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে ছিলেন।
এর আগে, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তির পর অবস্থার অবনতি হলে রোববার (২৯ ডিসেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আইসিইউ-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক বাপ্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পি সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন