সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি খায়রুল, সম্পাদক রনি
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অবস্থিত আবাসিক হোটেল মালিকদের সংগঠন “আবাসিক হোটেল মালিক সমিতির” নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার রাতে পৌরসদরস্থ রাজবাড়ী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মালিক সমিতির সভায় সর্ব সন্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে সি-বীচ আবাসিক হোটেল এর স্বত্বাধিকারী খায়রুল ইসলামকে সভাপতি ও হোটেল ৯৯ আবাসিক এর স্বত্বাধিকারী এস.এম ওয়ালিদ রনিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ শাহাজাহান (হোটেল সৌদিয়া), মোঃ নাছিরুল করিম শামীম (গ্রীণভিউ আবাসিক হোটেল), সহ সম্পাদক মোঃ মোশারফ হোসেন শাকিল, (হোটেল সাইমুন আবাসিক), সাংগঠনিক সম্পাদক- মোঃ নুর উদ্দিন, (হোটেল জলসা আবাসিক), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, (হোটেল শৈবাল আবাসিক), অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, (বন্ধু ৯৯), প্রচার সম্পাদক মোঃ সোহেল চৌধুরী, (নিউ সৌদিয়া আবাসিক), দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম (বন্ধু ৯৯)।
এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন রফিক, (হোটেল সীতাকুণ্ড আবাসিক), জাহেদুল আনোয়ার চৌধুরী, (হোটেল ৭১), মোঃ হারুনুর রশিদ, (হোটেল ৯৯ আবাসিক), মোঃ রেজাউল করিম, (হোটেল তৈয়্যবিয়া ও আব্দুল্লাহ আবাসিক), মোঃ নাজিম উদ্দিন সেলিম, (হোটেল নুর আবাসিক)। সমিতির উপদেষ্টা হচ্ছেন মোঃ রেজাউল করিম বাহার (গ্রীণভিউ আবাসিক হোটেল), মোঃ জাহাঙ্গীর আলম (হোটেল নিউ সৌদিয়া) মোঃ মেজবাহ উদ্দিন শাহ (হোটেল সীতাকুণ্ড আবাসিক), এস.এম আক্তার হোসেন (হোটেল সন্দ্বীপ আবাসিক) এবং মোঃ আবুল বশর (হোটেল সীতাকুণ্ড আবাসিক)।
সভায় হোটেল মালিকরা বলেন, গণমাধ্যমের কল্যাণে সীতাকুণ্ডে প্রতিনিয়ত বাড়ছে পর্যটক। বিশেষ করে গুলিয়াখালী বীচকে সরকারীভাবে পর্যটন কেন্দ্র ঘোষণার পর থেকে সীতাকুণ্ডের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক আসছেন। সীতাকুণ্ডকে পর্যটন উপজেলা হিসেবে পর্যটন বান্ধব আবাসিক ব্যবস্থা তৈরি করতে আমরা যারা হোটেল ব্যবসার সাথে সম্পৃক্ত আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে।


আপনার মতামত লিখুন