খুঁজুন
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাওলানা ওবায়দুল্লাহ হামযাকে পূর্নবহালের দাবীতে গন অবস্থান অতিরিক্ত পুলিশ মোতায়েন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ
মাওলানা ওবায়দুল্লাহ হামযাকে পূর্নবহালের দাবীতে গন অবস্থান অতিরিক্ত পুলিশ মোতায়েন

পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় হামলা-ভাংচুর ও মহাপরিচালক ওবাইদুল্লাহ হামযাকে জোর করে পদত্যাগপত্র নেয়ার ঘটনায় মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা গন অবস্থান করেছে। অপরদিকে মাদ্রাসা সংরক্ষন পরিষদের ব্যানারে মাদ্রাসার পূর্ব গেইটে হেফাজত নেতা আনোয়ার হোসেন রব্বানীর নেতৃত্বে গনঅবস্থান কর্মসূচী রুখে দেওয়ার সমাবেশ করতে চাইলেও পুলিশি বাধায় করতে পারে নি। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উভয় পক্ষের কর্মসূচীকে কেন্দ্র করে গতকাল (মঙ্গলবার) সকাল থেকে পটিয়া পৌর সদরে টান টান উত্তেজনা বিরাজ করে। পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মাদ্রাসার মহাপরিচালক পদে ওবাইদুল্লাহ হামযাকে পুর্নবহালের দাবীতে গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পটিয়া আল জামেয়া ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসায় সন্ত্রাসী হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, ইত্তেহাদের নিয়ম অনুযায়ী সুরাইয়া নেজাম বহাল এবং মাদ্রাসার ঘটনা শান্তিপূর্ণ সমাধানের দাবীতে ‘‘পটিয়া অভিমুখে যাত্রা, জামেয়ায় গণ অবস্থান’’ ব্যানার নিয়ে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, রামু, মহেশখালী, সাতকানিয়া, লোহাগাড়া থেকে অর্ধশত বাস, চেয়ারকোচ, মাইক্রোবাস যোগে শত শত মাদ্রাসার ছাত্র-শিক্ষক পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে সমবেত হয়। তারা ওবাইদুল্লাহ হামযার অবৈধ অব্যহতি পত্র প্রত্যাহার করে পটিয়া জামেয়া মাদ্রাসায় মহাপরিচালক পদে পুর্নবহালের দাবীতে স্লোগান দেয়। এক পর্যায়ে গণ অবস্থানের জন্য লং মার্চ করে জামেয়া মাদ্রাসায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এসময় পৌর সদরের ৫ টি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সাতকানিয়া- লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী আন্দোলনরত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় আরও বক্তব্য পটিয়ার এমপি ও জাতীয় সাংসদের হুইপ সামশুল হকে ছোট ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত, মুফতী এনামুল হক, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা সিরজুল ইসলাম, সাতকানিরয়ার ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আবছার উদ্দিন চৌধুরী, মাওলানা আজিজুল হক, মাওলনা ফয়জুল্লাহ, মাওলানা আ.ন.ম. আহমদ উল্লাহ, মাওলানা মোহাম্মদ ওসমান, মাওলানা আহছান উল্লাহ, মাওলানা ইমতিয়াজ, মাওলানা ইয়াছিন, মাওলানা এরশাদ উল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে নিয়ে আল জামেয়া মাদ্রাসা কর্তৃপক্ষ শান্তিপূর্ণ সমস্যার সমাধান না করলে তিনি সাতকানিয়া থেকে ২০ হাজার লোক এনে সমাবেশ করবেন,তিনি আরো বলেন আমার লোকগুলো ভিন্ন ধরনের। তিনিও এ মাদ্রাসার প্রাক্তন ছাত্র। এ ঘটনার তদন্তের জন্য তাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাকেও মাদ্রাসায় ঢুকতে দিচ্ছে না। বর্তমানে মাদ্রাসায় থাকা মাওলানা আবু তাহের নদভী এমপি আবু রেজা নদভীকে মাদ্রাসায় আসার দাওয়াত দেওয়ার এক ঘন্টা পর আবারও না আসার অনুরোধ জানান। এমপি নদভী আরও বলেন, মূলত একটি জঙ্গী গোষ্ঠী ও জামাত-শিবির মাদ্রাসার কিছু শিক্ষকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই। জামাত-শিবিররা আমাকে কতবার চেষ্ঠা করেছে মারার জন্য কিন্তু মারতে পারে নি। সুতরাং আমি এসব ভয় পাই না। মাদ্রাসার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যেদিকে যেটা করার দরকার আমি সেটা করে যাবো।
এদিকে, সকালে পটিয়া জামেয়া মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উদ্যোগে মানববন্ধনের সংগঠক ও হেফাজত নেতা আনোয়ার হোসেন রব্বানী সমকালকে বলেন, আমরা কর্মসূচী পালন করতে গেলে পুলিশ আমাদের অনুরোধ করেন। তাই আমরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করি। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ নুরুদ্দীন, মাওলানা আকতারুজ্জামান, মাওলানা নুরুল আলম চৌধুরী, মাওলানা আশেক, মাওলানা আনোয়ারুল আজিম, মাওলানা তারেকুর রহমান। বক্তারা বলেন মাদ্রাসার সিদ্ধান্তের বাইরে কেউ অবস্থান নিলে তা সহ্য করা হবে না। জীবন দিয়ে লং মার্চ প্রতিহত করা হবে।
অপরদিকে, মাদ্রাসার মহাপরিচালক ওবায়দুল্লাহ হামযাহ’র দায়ের করা মামলায় জেল হাজতে থাকা হামলার মূল পরিকল্পনাকারী আবদুর রহিমকে মঙ্গলবার সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জামিন দিলেও পটিয়া থানা হামলার ঘটনায় মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হয়েছে। আবদুর রহিমের আইনজীবি শাহেদা আবেদ জানান, আদালত আবদুর রহিমসহ ২ জনকে জামিন মঞ্জুর করেছে।
পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন সময়ের কাগজকে জানান, মাদ্রাসার ঘটনায় সকাল থেকে অতিরিক্ত ৩ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি সামাল দিতে সাজোয়া গানের প্রস্তুতি ছিল। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে ছিল। জামিনে আসা আবদুর রহিমকে শোন এরেস্ট দেখানো হয়েছে।

Feb2

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

ম্যাচটাই ছিল বড় মাইলফলকের। বিশ্বকাপের হাজারতম ম্যাচে নেমে ইতিহাসগড়া জয় পেয়েছে জাপান। সর্বোচ্চ এই প্রতিযোগিতায় প্রথমবার এত বড় (৪-০) ব্যবধানে জিতে তারা তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। একইসঙ্গে এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ৪টি গোল করল সামুরাই ব্লুরা।

এর আগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলের ড্র দিয়ে জাপান এবারের আসর শুরু করেছিল। তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় তাদের টানা চতুর্থবারের মতো নকআউট পর্বের দিকে একধাপ এগিয়ে দিলো। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে এত বেশি গোল করতে পারেনি জাপান। গতিময় আক্রমণাত্মক ফুটবলে সহজ জয় পেল তারা। আর উদ্বোধনী ম্যাচের পর কোচ বরখাস্ত করার নজির গড়া তিউনিসিয়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

জাপানের হয়ে জোড়া গোল করেন আয়াসে উয়েদা। এ ছাড়া দাইচি কামাদা ও জুনিয়া ইতো একটি করে গোল করেন। এই জয়ে জাপান চার পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের সমান অবস্থানে রয়েছে। তবে দুই ম্যাচে এক গোল বেশি করায় গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে আছে ডাচরা। সমান ম্যাচ খেলে সুইডেন ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

মেক্সিকোর এস্তাদিও মন্টেরেইয়ে অনুষ্ঠিত ১০০০তম ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় জাপান। যা বিশ্বকাপে তাদের ইতিহাসের দ্রুততম গোল। কেইতো নাকামুরার ক্রসে দাইচি কামাদা নিকটদূরত্ব থেকে বল জালে পাঠান। যা চলমান আসরে তার দ্বিতীয় গোল। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল নিয়ে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড দূর থেকে বাঁকানো শটে জালের কাঁপান।

উয়েদা ক্লাব পর্যায়েও দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। ফেইনুর্দের হয়ে ২৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা এই ফুটবলার আজও দ্বিতীয়বার স্কোরশিটে নাম তোলেন ৮৩ মিনিটে। তার নিখুঁত লুপিং হেডে আসে জাপানের ঐতিহাসিক চতুর্থ গোল। এর আগে ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেন জুনিয়া ইতো। উয়েদার চমৎকার ফ্লিক থেকে বল পেয়ে তিনি তিউনিসিয়ার গোলরক্ষক আইমেন দাহমেনকে ঠান্ডা মাথায় ফাঁকি দিয়েছেন।

প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে লজ্জাজনক হারের পর পরিস্থিতি সামাল দিতে দু’বারের আফ্রিকা কাপ অব নেশনস জয়ী কোচ হার্ভে রেনার্দকে দায়িত্ব দিয়েছিল তিউনিসিয়া। কিন্তু উত্তর আফ্রিকার দলটি জাপানের দ্রুতগতির আক্রমণ ঠেকাতে পারেনি, আবার নিজেরাও উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ-মুনিরও

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ-মুনিরও

যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। একই আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির।

রোববার (২১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলটি এরই মধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে।

ইরানি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) যাতে সব পক্ষ পুরোপুরি বাস্তবায়ন করে, তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

এদিকে ওয়াশিংটন ছাড়ার আগে শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের এই আলোচনা নিয়ে তিনি বেশ আশাবাদী। ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবানন পরিস্থিতি নিয়ে এই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেডি ভ্যান্স বলেন, ইরানি প্রতিপক্ষের সঙ্গে অন্তত এক বা দুইদিন জোরালো আলোচনা হতে পারে। লেবাননে যুদ্ধবিরতির ভঙ্গুরতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং চুক্তিটি কার্যকর করতে করণীয় বিষয়গুলোর পাশাপাশি ইরানের পরমাণু অস্ত্রের আকাঙ্ক্ষা নসাৎ করার দিকেও ওয়াশিংটন মনোনিবেশ করবে। তবে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি এর আওতাভুক্ত নয় বলে তিনি স্পষ্ট করেন। তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে নির্ধারিত ৬০ দিনের মেয়াদে উভয় পক্ষ ঠিক কী অর্জন করতে চায়, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরার প্রথম সুযোগ এটি।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির বুর্গেনস্টকের উদ্দেশে রওয়ানা হয়েছেন। এই আলোচনায় কাতারও অংশ নেবে বলে আশা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে পাকিস্তান তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।

শনিবার (২০ জুন) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর খাদ্য উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার আদেশ দেন।

অভিযানে আবুল খায়ের ফুড অ্যান্ড বেভারেজে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণে বিষাক্ত প্লাস্টিকজাতীয় পদার্থের উপস্থিতি, চানাচুর, চিড়া ও বুট উৎপাদনে পোড়াতেল ব্যবহার, প্রক্রিয়াকরণ এলাকায় বর্জ্য পদার্থ সংরক্ষণ, খাদ্যপণ্যের মোড়কীকরণে নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করা, বিভ্রান্তিকর তথ্য সংযোজন, অস্বাস্থ্যকর পরিবেশে ম্যাংগো ফ্রুট পাল্প সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং খাদ্য কর্মীদের স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে মধুবন সুইটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিভিন্ন পোকামাকড়ের অবাধ বিচরণ, নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, বর্জ্য পদার্থ খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহার, খাদ্য স্পর্শক হিসেবে খোলা কাগজ ও খবরের কাগজ ব্যবহার, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ না করার অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ময়মনসিংহ অ্যাগ্রোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশুদ্ধ খাদ্য আদালতের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন অনিয়মের দায়ে আবুল খায়ের ফুড অ্যান্ড বেভারেজকে ১৬ লাখ টাকা, মধুবন সুইটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৫ লাখ টাকা এবং ময়মনসিংহ অ্যাগ্রোকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।