সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জয়নব বিবি জলি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৩:৪৯ বিকাল
সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জয়নব বিবি জলি

সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি। ১৩ নভেম্বর থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. রফিকুল ইসলাম। আলহাজ্ব এস এম আল মামুন গত ৩০ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগের বরাবর আবেদন করেন।

এর প্রেক্ষিতে ১২ নভেম্বর পদটি শূন্য ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত অস্থায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে জয়নব বিবি জলি দায়িত্ব পালন করবেন জানিয়ে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদার এর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।এ প্রসঙ্গে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Feb2
Feb2