সীতাকুণ্ডে তিন হাজার শীতার্থদের মাঝে এফ.আর ফাউন্ডেশন কম্বল বিতরন
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৯:০৮ রাত
চট্টগ্রামের সীতাকুণ্ডে এফ.আর ফাউন্ডেশন ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার চৌধুরী মোঃ জিন্নাত আলী’র সহযোগিতায় সীতাকুণ্ডে তিন হাজার গরীব ও শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার সময় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে উক্ত কম্বল বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট তিন হাজার গরীব অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। এর আগে এফ. আর ফাউন্ডেশনের চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, এম, হেদায়েত,সেকান্দর হোসাইন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, যুগ্ন সাধারণ নাছির উদ্দিন অনিক, উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।



আপনার মতামত লিখুন