খুঁজুন
শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কে খান গেইটে ওয়েল ফুডের শো রুম উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০, ১:৩০ অপরাহ্ণ
এ কে খান গেইটে ওয়েল ফুডের শো রুম উদ্বোধন

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : নগরীর এ কে খান গেইটে রানা ভবনে দেশের অন্যতম শিল্প পরিবার ওয়েল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়েল ফুড এর নতুন শো রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল নতুন এ শো রুমের উদ্বোধন করেন ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ আসিফ হাসান ও ওয়েল ফুডের পরিচালক হাসান একরামউল্লাহ চৌধুরী জাবেদ।

শোরুম উদ্বোধনকালে তারা বলেন, ওয়েল ফুড নাগরিক জীবনে এক অনন্য সংযোজনা নিয়ে একদিন যে যাত্রা শুরু করেছিল নাগরিক জীবন যাত্রার আজ তা অপরিহার্য অংগে পরিনত হয়েছে।

এ সময় উপস্থিত ক্রেতা সাধারণ ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি আরো বলেন, রুচি, গুনগতমান ও স্বাস্থ্যকর খাদ্য হিসেবে ওয়েল ফুডের জনপ্রিয়তার কারণে চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সীমিত শো রুম গুলোতে বহু দুর থেকে ক্রেতাসাধারন খাদ্য নিতে আসেন।

ওয়েল ফুড প্রিয় এসব ভোক্তাদের কাছে ওয়েল ফুডকে অধিকতর সহজলভ্য করার জন্য সারাদেশে নতুন নতুন শো রুম খোলার ধারাবাহিকতায় এ কে খান মোড়ের এই শো রুমটি কেবল স্থানীয় চাহিদাই নয়, উত্তরের সীতাকুন্ড, মীরসরাই উপজেলার যাত্রী সাধারণের চাহিদা পূরনে ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারুল কিবরিয়া বাপ্পু, দোকানের স্বত্বাধিকারী মমতাজ মিয়া, অপারেশন ম্যানেজার শহীদুল আলম হেলাল, ম্যানেজার-এইচ.আর.এন্ড এডমিন মোহাম্মদ আলাউদ্দিন, এক্সিকিউটিব (ব্রান্ডিং এন্ড প্রমোশন) মোহাম্মদ আশিক উল্লাহ চৌধুরী প্রমুখ।

Feb2

দেশ গঠনে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগানোর আহ্বান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
দেশ গঠনে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগানোর আহ্বান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই নিজ নিজ যোগ্যতা অনুযায়ী দেশ গঠনের কাজে থাকতে হবে। তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে আমরা যদি শ্রমিকের হাতে রূপান্তরিত করি, তাহলে আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবো। দেশের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হবে। যে দেশটি নিয়ে আমরা গৌরব করতে পারি, এই রকম একটি দেশ ইনশাআল্লাহ আমরা গঠন করতে সক্ষম হবো।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আল্লাহ আমাদের দেশের মানুষ ও দেশ গঠনের দায়িত্ব দিয়েছেন। আমি ১২ তারিখ নির্বাচনের আগে যখন এখানে এক নির্বাচনী জনসভায় এসেছিলাম, তখন আমি বলেছিলাম সরকার গঠন করতে সক্ষম হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করবো। সেই সুযোগ আমাদের কাছে এসেছে।

তিনি বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজেই সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সঙ্গে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সঙ্গে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের উন্নয়ন করতে সক্ষম হবে।

সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, দেখুন কত গাড়ি চলে সমস্যা হয়ে যাচ্ছে। মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য আমরা প্রোগ্রামটি একটু সংক্ষিপ্ত করেছি।

তিনি বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে সহযোগিতা করব। তাদের সাহায্য করবো একজন নাগরিক হিসেবে।

তিনি বলেন, আজকে আর কথা বলাবো না। কারণ আমরা আজকের এই অনুষ্ঠানটির কারণে মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আরেকদিন সভা সমাবেশ করব। সেদিন আমরা বসে ভালো করে সংগঠনকে কীভাবে আরো শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ

আজ ৩০ মে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী। ১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী একদল সৈনিকের হাতে তিনি শাহাদাৎবরণ করেন। সেই থেকেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি এ দিনটিকে তার শাহাদাৎবার্ষিকী হিসেবে পালন করে আসছে।

জিয়াউর রহমান তার বর্ণাঢ্য কর্মময় জীবনের কারণেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাসহ প্রভৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয় স্পর্শ করেছিল।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতা মনসুর রহমান কলকাতায় একজন কেমিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া পিতার সঙ্গে কলকাতায় এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান।

শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাবুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। ১৯৫৫ সালে তিনি কমিশন লাভ করেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে একটি কোম্পানির অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। তার কোম্পানি যুদ্ধে সবচেয়ে অধিক খেতাব লাভ করে।

সৈনিকজীবনে তিনি যেমন চরম পেশাদারিত্ব দেখিয়েছেন ঠিক জাতীয় সকল সংকটকালেও শক্ত হাতে হাল ধরেছেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে, জিয়াউর রহমানই তখন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামে তিনি একটি সেক্টরের অধিনায়ক হিসেবে সমরনায়কের দায়িত্ব পালন করেন। বীরত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বীরোত্তম খেতাব লাভ করেন।

১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর এক বিশেষ প্রেক্ষাপটে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে খন্দকার মোশতাক আহমদ ক্ষমতাচ্যুত হন এবং সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান মেজর জেনারেল জিয়াকে গৃহবন্দি করা হয়। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। চারদিকে এক অনিশ্চয়তার মধ্যে আধিপত্যবাদের শ্যেন দৃষ্টিতে উৎকণ্ঠিত ছিল সারা জাতি। এমন সময় সিপাহী-জনতার মিলিত প্রয়াসে জিয়াকে মুক্ত করা হয় এবং নেতৃত্বের হাল ধরেন তিনি।

গভীর দেশপ্রেমের গুণাবলি দিয়ে জিয়াউর রহমান জাতির মধ্যে নতুন করে জাগরণের সৃষ্টি করেন। দেশের মানুষের উপযোগী একটি স্বতন্ত্র জাতীয়তাবাদী আদর্শের বাস্তবায়ন ঘটান। দেশে ঐক্যের রাজনীতি চালু করে সবাইকে এক কাতারে নিয়ে আসেন তিনি। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপিতে একদিকে যেমন চরম বামপন্থীরা স্থান পায়, তেমনি চরম ডানপন্থীরাও জায়গা করে নেন।

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, বাক ও ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেন। মাত্র ছয় বছরের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে ৫৪ বছরের জিয়া বিপুল জনপ্রিয়তা অর্জন এবং তলাবিহীন ঝুঁড়ির অপবাদ থেকে দেশ-জাতিকে মুক্ত করেন। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগান। বাংলাদেশের সামরিক বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন। মৃত্যুর পর ঢাকায় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত তার স্মরণকালের নামাজে জানাজায় প্রমাণিত তিনি কত জনপ্রিয় ছিলেন।

কর্মসূচি

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (৩০ মে) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে শ্রদ্ধা নিবেদন, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে টি অ্যান্ড টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ধারাবাহিকভাবে রাজধানীর আরও ১৬টি স্থানে আয়োজিত বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

এদিকে সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। পরে, বেলা ১১টায় হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় আইনজীবীদের আয়োজনে দুঃস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

অন্যদিকে, বেলা ১১টা ২০ মিনিটে কারওয়ান বাজারে এফডিসির সামনে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।