খুঁজুন
, ,

মিরসরাইয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 8 January, 2020, 6:43 pm
মিরসরাইয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত “জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোবাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক দিনব্যাপী বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দেখায়। দর্শনার্থীরাও মুগ্ধ হয়ে তাদের ব্যাখ্যা শুনেন। মেলার আয়োজন করেন মিরসরাইয়ের উপজেলা প্রশাসন। দিনব্যাপী মেলায় দর্শনার্থীদের প্রচুর ভীড় লক্ষ করা যায়।

মেলায় ঘুরে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, আবু তোরাব উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর এনসি উচ্চ বিদ্যালয়, সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় এবং বিশ্ব দরবার উচ্চ বিদ্যালয়ের স্টল দেখা গেছে।

দেখা গেছে, বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দেখাচ্ছেন এবং দর্শনাথীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মেলা দেখতে আশা নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. নুরুল আফসার, উপাধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যত।

তাদেরকে আরো উৎসাহ দেয়ার জন্যই মেলায় আশা। তারা বলেন, এখানে এসে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প দেখে বেশ ভালো লাগলো। তারা আরো বড় পরিসরে মেলার আয়োজন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

বুধবার বিকালে এ উপলাক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিচারকদের বিচারে স্কুল পর্যায়ে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয় দ্বিতীয় ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। কলেজ পর্যায়ে মহাজন হাট ফজলুর রহমান কলেজ প্রথম ও মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে।

মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মিরসরাইয়ের উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলা উদ্দিন, ইসমত আরা ফেন্সি, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. নুরুল আফসার, মিরসরাইর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন, মিরসরাইয়ের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ূন কবির খান।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’