খুঁজুন
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানের মোকামীপাড়ায় সুন্নি সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ৬:৫৬ অপরাহ্ণ
রাউজানের মোকামীপাড়ায় সুন্নি সমাবেশ অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়ায় গাউসিয়া কমিটির উদ্যোগে এলাকাবাসি ও প্রবাসিদের সহযোগীতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আজিমুশশান সুন্নি সমাবেশ গত ২৩ নভেম্বর শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে স্থানীয় কায়েম শরীফ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ কাজী শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সমাবেশে উদ্বোধক ছিলেন কায়েম শরীফ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ ইমাম উদ্দিন কাদেরী। প্রধান অতিথি ছিলেন ঢাকা কাদেরিয়া তৈয়্যবীয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাজমুস সায়াদাত ফয়েজি।

বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া মেম্বার, নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, রাউজান উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ আবু বক্কর সওদাগর, সাবেক সভাপতি ব্যবসায়ী লায়ন আহমদ সৈয়দ, উত্তরজেলা গাউসিয়া কমিটির দপ্তর সম্পাদক আজম আলী, রাউজান উপজেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, ইউপি সদস্য এসএম হাফিজুর রহমান, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম সোলেমান বাদশা, মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এসএম মাহাবুব আলম, সমাজসেবক এস.এম হাসান, কাজী নুরুল আজিম, অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ কফিল উদ্দিন, কবি ও ছড়াকার সাইফুদ্দিন সাকিব, উপজেলা গাউসিয়া কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক ছিলেন মাওলানা সেকান্দর হোসাইন আল কাদেরি। তাকরীর করেন আহলে সুন্নাত ইমাম সংস্থার মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, অালহাজ মাওলানা কাজী রুহুল আমিন নেজামী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবুল কাসেম রেজভী, মাওলানা হাফেজ মুহাম্মদ নাছিম, মাওলানা এরশাদ হোসাইন আল কাদেরী, মাওলানা মোজাম্মেল হোসেন।

কাজী ওয়াহিদুল আলম মিনহাজ ও শায়ের কাজী রবিউল হোসাইন রাকিব এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ছিলেন প্রবাসি এসএম তসলিম উদ্দিন, এস এম নাজিম উদ্দিন, এস.এম বেলাল উদ্দিন, এসএম নজরুল ইসলাম, এসএম ইলিয়াছ, কাজী সাজ্জাদ উদ্দিন, এস.এম কায়ছার হামিদ, কাজী রাশেদুল ইসলাম লাভলু, এস.এম আশরাফ উদ্দিন, কাজী মুহাম্মদ আশরাফ, সাহেদ চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন মাহিম, এসএম গিয়াস উদ্দিন, এসএম আব্দুল শুক্কুর, এসএম মফিজুল আলম, কাজী সামজাদুল আলম, মো. ওয়াহিদুর রহমান, এসএম মোরশেদ আলম, কাজী শোয়াইব, জুনায়েদ ইসলাম, এসএম বখতিয়ার উদ্দিন, এসএম এসএম এমদাদুল হক, মোঃ এমদাদ, মোহাম্মদ সাইফু, মোঃ সেকান্দর, মোঃ ওসমান, কাজী মিনারুল আলম ইমন, মোঃ সোহেল, কাজী সাইমুন আলম, মোহাম্মদ কামরুল হাসান ফরহাদ, কাজী সাইফুল, আর আই ইরফান, মোহাম্মদ একরাম সাবিত, মোহাম্মদ নিয়াজ, আব্দুর রাশেদ প্রমুখ। শেষে শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মুহাম্মদ ইউসুফ উদ্দিন।

মাহফিলে বক্তারা বলেন, নবী প্রেম হচ্ছে মুসলমানদের প্রধান শর্ত। আর ঈদে মিলাদুন্নবী পালন করা হলো সেই প্রেমের বহিপ্রকাশ। দেশে আজ যারা ইসলামের নামে আইএস ও জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলামকে কলংকিত করছে তারা আসলে মুসলমান নয়। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়িয়ে দেশের জন্য কাজ করতে হবে।

Feb2

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ নষ্ট এবং অফসাইডে গোল বাতিলের কারণে ব্যবধান বাড়েনি। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল তারা।

দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যাান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে আনচেলত্তির দলের বিপক্ষে।

রেফারির ম্যাচের শেষ বাঁশি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ব্রাজিল সমর্থকদের উল্লাস। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়। এতে স্বস্তি মিললেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসাব নিকাশে তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই।

ব্রাজিল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি গোলের প্রত্যাশা ছিল ব্রাজিল সমর্থকদের। এই অর্ধে ব্রাজিলের একটি গোল বাতিল হলেও হাইতি যথেষ্ট দাপট দেখিয়েছে। ব্রাজিলের গোলরক্ষক কমপক্ষে ২-৩ টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। একটি গোললাইন সেভও হয়েছে।

হাইতি ব্রাজিলের তুলনায় সব সূচকে পিছিয়ে। এরপরও হাইতির খেলা আজ প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ডিফেন্স একাধিকবার ভাঙন ধরাতে পেরেছে অপেক্ষাকৃত দুর্বল দলটি। যা ব্রাজিলের কোচ আনচেলত্তির জন্য অত্যন্ত ভাবনার। টানা দুই ম্যাচ হেরে হাইতি টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে এরপরও ব্রাজিলের বিপক্ষে খানিকটা লড়াকু পারফরম্যান্স হাইতির বড় প্রাপ্তি।

ব্রাজিল হাইতির জালে পাঁচ বার বল পাঠালেও বৈধ গোলের সংখ্যা তিনটি। দুই অর্ধে একটি করে গোল বাতিল হয় ব্রাজিলের। আরেকটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ২৩ মিনিটে ব্রাজিলের হয়ে গোলের সুচনা করেন কুনহা। গুইমারেসের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক পুরোপুরি ঠেকাতে পারেননি। ফিরতি বলে কুনহা গোল করেন। ১৩ মিনিট পর পাল্টা আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র কুনহার উদ্দেশ্যে বাড়ান নিখুঁত এক পাস। গোল করতে ভুল হয়নি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলদাতা ভিনিসিয়ুস নিজেই। পাকেতা হাইতি রক্ষণভাগের মাথার ওপর দিয়ে তার উদ্দেশ্যে বল বাড়ান। দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল মরক্কো। তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ইসমায়েল সাইবারি। যা এই টুর্নামেন্টের দ্রুততম গোল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম গোল করেছিল চেক প্রজাতন্ত্রের সাদিলেক। ম্যাচের ৬ মিনিটে গোল করেছিলেন তিনি। অন্যদিকে, সাইবারি এটি টুর্নামেন্টের দ্বিতীয় গোল। ব্রাজিলের বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।

শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেলো মরক্কো।

টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ইনজুরিতে আক্রান্ত তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশটি নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। আজ (শনিবার) অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে মার্কিনীরা পা রেখেছে রাউন্ড অব থার্টি টু–তে।।

এর আগে ১৯৯৪ সালে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেবার তারা গ্রুপপর্বে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠে। তবে ওই আসরে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। এবারই প্রথম আসরের প্রথম দুই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র নকআউট পর্ব নিশ্চিত করল।

ম্যাচের মাত্র ১১ মিনিটেই অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে দারুণ এক দৌড়ে আক্রমণে ওঠেন ফোলারিন বালোগুন। গত ম্যাচে জোড়া গোল করা এই স্ট্রাইকার সতীর্থ রিকার্ডো পেপি’র উদ্দেশে বল বাড়ালে, তার আগেই সামনে থাকা সকারুজ ডিফেন্ডারে গায়ে লেগে তাদের জালৈ জড়ায়।

এরপর ৪৩ মিনিটে ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যানের যুক্তরাষ্ট্রের স্কোরলাইন ২-০ করেছেন। সেট-পিস থেকে আসা আক্রমণে সার্জিনো ডেস্টের ডিফ্লেক্টেড শট হেড করে জালে পাঠান ফ্রিম্যান। ভিডিও রিভিউয়ের পর গোলটি নিশ্চিত করা হয়। যা বিশ্বকাপে তার প্রথম গোল।

এর আগে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই সবার আগে নকআউট পর্বে উঠেছে। এবার সেই দলে আরেক আয়োজক যুক্তরাষ্ট্রও যোগ দিলো।