খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, একঘন্টা সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০, ৮:৪৬ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, একঘন্টা সড়ক অবরোধ

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় এক মহিলাসহ তিনজন নিহত ও ৩ জন আহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০ টার মধ্যে উপজেলার কুমিরা ও সলিমপুর এলাকায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সলিমপুরস্থ ফকিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের চাপায় এক মহিলা নিহত হয়েছে, এতে তার ৭ বছর বয়সের এক শিশু আহত হয়।
তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় এলাকাবাসী জানান, ঐ মহিলা মানসিক ভারসাম্যহীন। এদিকে কাভার্টভ্যানের চাপায় এক নারী নিহত ও তার ছেলে আহত হওয়ার ঘটনায় এলাকার উত্তেজিত জনসাধারণ ঢাকা-চট্টগ্রাম মাহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে, এতে রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা এবং ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে রাত সাড়ে সাতটার সময় উপজেলার কুমিরাস্থ গুল আহমেদ জুট মিলস এলাকায় মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়। কুমিরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে মোহাম্মদ আব্দুল্লাহ ও মেজবা উদ্দিন নামের দুইজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আব্দুল্লাহ উপজেলার সলিমপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিক হোসেনের পুত্র এবং মেজবার বাড়ি মীরসরাই থানার ডুমখালি গ্রামে।

বার আউলিয়াা হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ফকিরহাট এলাকায় বেপরোয়া একটি কাভার্ডভ্যান দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারী নিহত হয় এবং তার ছেরে আহত হয়। এঘটনায় স্থানীয় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ঘটনার সুষ্ঠু তদন্তে দোষী চালকের শাস্তির আশ্বাসে এক ঘন্টা পর অবরোধ তুলে নেয়। ঘাতক ড্রাইভারকে গাড়ি সহ আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত মহিলার পরিচয় অজ্ঞাত।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…