গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১:৫৫ দুপুর
গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার চেয়ারম্যান গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

Feb2
Feb2