কুমিল্লায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাহফুজ বাবু : কুমিল্লায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওয়াজ মাহফিলে যেন কোন বিতর্কিত বক্তব্য বা বক্তা ওয়াজ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মাহফিলে মাইক ব্যবহারের পরিবর্তে প্যান্ডেলের ভিতরে সাউন্ড বক্স ব্যবহারে উৎসাহিত করতে হবে। পদুয়ার বাজার বিশ্বরোডে সিএনজি পারাপারে তদন্ত কমিটি আগামী মঙ্গলবার পরিদশর্ন করে জনদূর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণের নির্ধারিত প্রমাণ অনুযায়ী টাস্কফোর্স অভিযান পরিচালনা সহ নিয়মিত মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হয় ।
সভায় আরো জানানো হয়, কুমিল্লায় ডিসেম্বর মাসে রিভালবার, পাইপগান গুলি ও অন্যান্য অস্ত্রসহ মোট ২৬ টি অস্ত্র উদ্বার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুন, ডাকাতি মাদকসহ নানা অভিযোগে ৩৬২টি মামলা দায়ের হয়েছে জেলার বিভিন্ন থানায় । গত নভেম্বর ও ডিসেম্বর ২মাসে বিভিন্ন বাহিনী দ্বারা মাদক উদ্ধার হয়েছে ৮,২০,৮৩,৪৯৩ টাকার। মাদক আইনে দায়ের হওয়া ৪২৭টি মামলায় আটক হয়েছে মোট ৬৩৯জন। গত দুমাসে জেলায় ধর্ষণের ঘটনায় মমলা হয়েছে ২৯টি।
এছাড়াও ডিসেম্বর মাসে ১৯১ টি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩৩২ টি মামলায় ২৩ লক্ষ ৫০ হাজার ৭৫০ টাকার জরিমানা ও ৫৬ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এসব তথ্য জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, বিভিন্ন উপজেলার চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগনসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যন্য সদস্যগন।
সভার শুরুতে মুক্তিযোদ্বের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর বিশ্বস্থ সহচর কুমিল্লার প্রথম প্রশাসক এডভোকেট আহমাদ আলীর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, ভারতে এক লিটার পেট্রোল ৮৫ রুপি বাংলাদেশে ৬৫ তাই কোন ভারতীয় গাড়ী যেন অতিরিক্ত পেট্রোল নিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কামাল হোসেন জানান, কুমিল্লা ট্রাফিক পুলিশ বিগত দিনে ব্যাটারী চালিত রিক্সা আটক করে ৫৯৬টি মোটর ও ২৩৮২টি ব্যাটারী আটক করে নিলামের মাধ্যমে ৯,৩৪,১৩৮ টাকা বিক্রি করা হয়েছে। বর্তমানে ৭০ টি মটর ২৭১ টি ব্যাটারী মজুদ রয়েছে।
কুমিল্লায় অবৈধ ভাবে কোর্ট ফি নকলের দায়ে সাবরেজিষ্ট্রি অফিস সহ জেলা প্রশাসক কার্যালয়ের ভেন্ডারের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল কোর্ট ফি আটক করা হয়েছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন