আধুনিকায়ন হবে কর্ণফুলী পেপার মিলস-শিল্প প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০, ১:৩৬ দুপুর
আধুনিকায়ন হবে কর্ণফুলী পেপার মিলস-শিল্প প্রতিমন্ত্রী

ছবি সংগৃহিত

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কর্ণফুলী পেপার মিলসকে আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। গতকাল বিকেলে চট্টগ্রামের চন্দ্রঘোণায় মিল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ জন্য নতুনভাবে আধুনিক যন্ত্রপাতি আনার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী খোঁজার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী হুশিয়ারি দেন, কেউ এ পেপার মিলের উন্নয়ন বাধাগ্রস্থ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় তার সঙ্গে ছিলেন বিসিআইসির চেয়ারম্যান হাইয়ুল কাইয়ুমসহ প্রতিষ্ঠানটির উধ্বর্তন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বিসিআইসির চেয়ারম্যান জানান, প্রয়োজনে নিজস্ব অর্থায়নে মিলটি আধুনিকায়ণ করা হবে। আর মিলটি আধুনিকায়ণ করণে মন্ত্রনালয়রে পরিকল্পনা তুলে ধরেন শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার।

এসময় কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান তিনি। পরে কর্ণফুলি পেপারস মিলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমদে মজুমদার।

এসময় মিলের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করার পাশাপাশি ট্রিপ্লান্টেশন করার নির্দেশনা দেন তিনি। উন্নয়নের স্বার্থে মিলের প্রশাসনের ওপর হস্তক্ষেপ না করতে ট্রেড ইউনিয়নের নেতাদের প্রতি আহবান জানান শিল্প প্রতমন্ত্রী।

আগামী দুই বছরের মধ্যে বিসিআইসির সব প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

Feb2
Feb2