সিএমপির দুই থানায় ওসি রদবদল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ রাত
সিএমপির দুই থানায় ওসি রদবদল

চট্টগ্রাম নগর পুলিশের দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক আদেশে এ রদবদল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ।

এর আগে গত ৭ অক্টোবর নগর পুলিশের আরও কয়েকটি থানার ওসি পদে রদবদল করা হয়। ওই আদেশে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি করা হয়। আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে খুলশী থানায় এবং খুলশী থানার ওসি আবদুর রহিমকে নগর পুলিশের বিশেষ শাখা সিটিএসবিতে বদলি করা হয়েছিল।

পরদিন ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তরের পৃথক এক আদেশে আবদুর রহিমকে সিটিএসবি থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়।

Feb2
Feb2