চট্টগ্রামে এগারো ঘণ্টা দোকানপাট বন্ধ রাখার নির্দেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১:১৯ রাত
২৪ ঘণ্টা ডট নিউজ ::: চট্টগ্রাম মহানগরীতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
আজ সোমবার (৬ এপ্রিল) থেকে এ আদেশ কার্যকর হবে বলে নির্দেশনায় জানানো হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয়।



আপনার মতামত লিখুন