১২ কেজি এলপিজি সিলিন্ডারে বাড়ল ২২৩ টাকা
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:১৩ রাত
আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম আগের ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়ানো হয়েছে। আজ রাত ৮টার পর থেকে এ দর কার্যকর হবে।
তবে বিইআরসির নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া নিয়ে রয়েছে অসঙ্গতি। গত অক্টোবরেও ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রাজধানীর বাজারেই তখন প্রতি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
জেআই/



আপনার মতামত লিখুন