মৌসুমীর জন্মদিনে ওমর সানীর আবদার, চান ১০ লাখ অনুসারী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ রাত
মৌসুমীর জন্মদিনে ওমর সানীর আবদার, চান ১০ লাখ অনুসারী

স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিনে এবার ব্যতিক্রমী এক আবদার জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। আগামীকাল ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিন। এই বিশেষ দিনেই নিজের ফেসবুক আইডিতে ১০ লাখ অনুসারী পূর্ণ করতে চান তিনি। এ জন্য বন্ধু, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চেয়েছেন।

ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘১ মিলিয়ন, ইনশাআল্লাহ আর কয়েকটা দিন বাকি। আগামীকাল মৌসুমীর জন্মদিন। সবাই মিলে কালকেও করতে পারেন ওয়ান মিলিয়ন আমার এই আইডির। মাই প্লেজার।’

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। অন্যদিকে ওমর সানী রয়েছেন বাংলাদেশে। ১৯৯৬ সালের ২ আগস্ট বিয়ে করেন এই তারকা দম্পতি।

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্ম নেওয়া মৌসুমীর চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। সালমান শাহর বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘আম্মাজান’, ‘দেনমোহর’, ‘মাতৃত্ব’, ‘খায়রুন সুন্দরী’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’ সিনেমা পরিচালনাও করেছেন তিনি।

জেআই/

Feb2
Feb2