মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে মৌন মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার (২ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা ইউনিট কমান্ড যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মানিক পশারীর মরদেহ দাফন ও জানাজায় বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের প্রতি অন্যায়, অবিচার ও অসম্মানজনক আচরণের প্রতিবাদ জানান তাঁরা।
মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অবদান ও আত্মত্যাগের সঠিক মূল্যায়নের দাবি জানানো হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেআই/



আপনার মতামত লিখুন