ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নতুন করে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ সন্ধ্যা
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে সবচেয়ে বেশি ৭৫৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ১৭৪, বরিশালে ১৬৭, চট্টগ্রামে ১৫০, রাজশাহীতে ১৩৩, ময়মনসিংহে ৭৬ এবং রংপুরে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬১ জন, খুলনায় ৮৮, চট্টগ্রামে ৫২, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৯ এবং সিলেটে ৪ জন মারা গেছেন।

Feb2
Feb2