গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৫১ রাত
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে দুই গ্রামের যুবকদের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। এ সময় ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে ৯ জন স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংঘর্ষের খবর পাওয়ার কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

Feb2
Feb2