সীতাকুণ্ডে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে মানসিক রোগীদের চিকিৎসা ক্যাম্প
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল (হিউম্যানিটি এন্ড ইনক্লুশন) কর্তৃক আয়োজিত ডিজএ্যাবিলিটি ইনক্লুসিভ গ্রাজুয়েশন আউট অব প্রোফাটি প্রকল্পের আওতায় রিহ্যাবিলিটেশন হেলফ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত ফ্রী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
হেলথ ক্যাম্পে মানসিক অসুস্থজনিত ব্যক্তিদের জন্য চট্টগ্রামের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা.শফিউল হাসান চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও ফিজিওথেরাপী, অকুপেশনাল থেরাপী, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপী, অথোর্সিস ও প্রসথেসিস বিষয়ে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন এন্ড প্যারালাইজড (সিআরপি) সাভার ঢাকা ও সিআরপি কালুরঘাট কেন্দ্রের মোট ১২ জন প্রফেশনাল উক্ত হেলথ ক্যাস্পে অংশগ্রহন করেন।
উক্ত ক্যাম্পে প্রকল্পভুক্ত এলাকার বিভিন্ন ইউনিয়নের ১৮০ জন ব্যক্তি বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
হেলথ ক্যাম্পে ফ্রী স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম তাজুল ইসলাম নিজামী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল দারিদ্রতা বিমোচন প্রকল্পের বিভিন্ন ধরনের কার্যক্রমের উচ্ছসিত প্রশংসা করেন এবং অতি দরিদ্র প্রতিবন্ধী পরিবারের দারিদ্রতা বিমোচণে এই প্রকল্প কাজ সত্যিই প্রশংসার দাবী রাখে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি ও ইনক্লুশন এর সীতাকুণ্ড সাইটের বেইজ ম্যানেজার মোঃ আব্দুল গফুর, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সঞ্জয় কুমার নাথসহ সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন