খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে থানা প্রশাসনের সাথে বাঁশবাড়ীয়া ইউনিয়নের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৫৪ অপরাহ্ণ
সীতাকুণ্ডে থানা প্রশাসনের সাথে বাঁশবাড়ীয়া ইউনিয়নের মতবিনিময় সভা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা বিষয়ে মডেল থানা প্রসাশনের সাথে বাঁশবাড়ীয়া
ইউনিয়ন, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা শনিবার (১ফেব্রুয়ারি) দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মেম্বার সেলিম উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আদিল চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,ওসি (তদন্ত) শামীম শেখ,ওসি (ইন্টিলিজেন্ট) সুমন বণিক, ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব,আ’লীগ নেতা আব্দুল বারেক সওদাগর,আরশেদ মাহমুদ সোহাগ ও আবু তাহের সওদাগর, আ’লীগ নেতা মোঃ ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, যুবলীগ সভাপতি জয়নাল আবেদীন টিটু, সংরক্ষিত মেম্বার লাকি আক্তার, নুরনাহার বেগম, ইউপি সদস্য মোঃ রাশেদ, মোঃ হাসান, মোঃ সেলিম প্রমুখ।

এতে আরো বক্তব্য রাখেন, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মেহেদী হাসান, মাওলানা জাফর উল্লাহ, মাওলানা আলী আহম্মদ, মাওলানা ইয়াছিনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অন্যান্য ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি

ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রথমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন করতে হবে। তাই প্রত্যেক গ্রামে গ্রামে কমিটি গঠন করা খুবই জরুরী। যার যার এলাকায় অভিভাবকরা একটু সচেতন হলেই এলাকায় সন্ত্রাস ও বিভিন্ন রকম অপরাধ কমে যাবে। যুবকরা যখন টাকার জন্য মাদক সেবন করতে পারেনা, তখন তারা চুরি,ডাকাতিসহ সমাজে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের সুনাম সব স্থানে রয়েছে। এ সুনাম ধরে রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। রাতে কোনো ঘরে ডাকাতি সংগঠিত হলে মসজিদের মাইকে সবাইকে সতর্ক করতে হবে এবং তার সাথে সাথে থানায়ও জানাতে হবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…