আ.লীগ ক্ষমতায় থাকলে সকল সম্প্রদায় নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারে
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান বলেছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দল বলে এ দল ক্ষমতায় থাকলে এ দেশে হিন্দুসহ সকল সম্প্রদায়ের লোকজন তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে।
বাবা লোকনাথের মর্মবাণী সত্যবাদিতার চর্চা করতে হবে। নৈতিকতা ও সততা নিয়ে জীবন যাপন না করলে মন্দির নির্মাণ করেও সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা যাবে না।
গত শুক্রবার রাতে সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম রামপুর লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপন উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দীপক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন।
পৌরসভা যুবলীগ নেতা বিকাশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড শংকর মঠের কোষাধ্যক্ষ রনজিত মল্লিক, লোকনাথ সেবাশ্রমের সভাপতি লিটন মিত্র, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুল ইসলাম, মো. জুয়েল কবির, মো. জায়েদ, জসিম উদ্দীন জিসান, মো. নুরুচ্ছফা, নুপুর মল্লিক, রাখাল দাশ, হারাধন দাশ, ঝুলন মিত্র, সঞ্জয় মল্লিক, পুলিশ কর্মকর্তা রূপন মল্লিক, রাজিব মল্লিক, নয়ন দাশ ও রুবেল দাশ প্রমুখ।


আপনার মতামত লিখুন