ধামরাইয়ে ৫২ এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৯ সকাল
ধামরাইয়ে ৫২ এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে

রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ের কালামপুর-বাটুলিয়া সড়কে ৫২ জন এসএসসি পরীক্ষার্থী নিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাস খাদে পরার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে।

পরীক্ষার্থীরা সবাই ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

এর আগে ২০১১ সালের ১১ জুলাই মীরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে ৪৪ জন স্কুলছাত্রসহ ৪৫ জন নিহত হন।

Feb2
Feb2