খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা দাসের শিক্ষার দায়িত্ব নিলেন এসপি শম্পা রানী সাহা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৩ অপরাহ্ণ
যমুনা দাসের শিক্ষার দায়িত্ব নিলেন এসপি শম্পা রানী সাহা

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী যমুনা দাসের লেখা পড়ার দায়িত্ব নিলেন সীতাকুণ্ড (সার্কেল) এডিশনাল এসপি শম্পা রানী সাহা।

যমুনা দাস কুমিরা ঘাটগড় এলাকার জেলেপাড়ার বচন দাস এর কন্যা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পিতার মৃত্যুর পর একপ্রকার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এই শিক্ষার্থীর।

সদ্য জেএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলেও নবম শ্রেণিতে ভর্তি এবং বই-খাতা কেনার টাকার অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছিল।

এমন বিষয়টি এডিশনাল এসপি শম্পা রানী
সাহা’র কানে আসলে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়ে এবং কাউকে কিছু না জানিয়ে যমুনা দাশকে সঙ্গে নিয়ে স্কুলে উপস্থিত হন। এরপর যমুনা দাস কে নবম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বই-খাতা, কলমসহ শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করেন।

হঠাৎ একজন পুলিশ অফিসারকে দেখে বেশ উচ্চাসিত হয়ে যায় যমুনা দাশ।

উল্লেখ যে, সীতাকুণ্ড সার্কেল এসপি শম্পা রানী শাহা এর আগেও গরীব-অসহায় টাকার অভাবে পড়ালেখা করতে পারছেনা এমন অনেককে বই,খাতা ও শিক্ষা সামগ্রীসহ আর্থিকভাবে সহযোগীতা করেন।

এদিকে শম্পা রানী শাহা কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে উক্ত কলেজের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

তিনি ইভটিজিং রোধ, বাল্য বিয়ে বিষয়ে সর্তক থাকা এবং রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ ব্যবহার করাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীর সাথে আলোচনা করেন। যেকোন প্রয়োজনে যোগাযোগের জন্য সীতাকুণ্ড মডেল থানার নাম্বার এবং নিজের ব্যক্তিগত নাম্বার শিক্ষার্থীদেরকে প্রদান করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…