খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বিদায়ী ইউএনও মিল্টন রায় ফুলেল শুভেচ্ছায় শিক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৪ জুন, ২০২১, ১২:৩৫ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে বিদায়ী ইউএনও মিল্টন রায় ফুলেল শুভেচ্ছায় শিক্ত

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার অডিটোরিয়ামে সীতাকুণ্ড সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজন, আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা অর্জন করেছেন তিনি। তাকে সীতাকুণ্ডবাসী আজীবন স্বরণ রাখবেন।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে ও জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবাগত ইউএনও মো.শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর, নুরুল মোস্তফা খাজা, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, শিক্ষক দিপক কান্তি ভট্টাচার্য্য ও আবু বক্কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম জিলানীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার পক্ষ থেকেও নবাগত ইউএনও ও বিদায়ী ইউএনওকে সংবর্ধনা দেওয়া হয়।

দায়িত্ব পালনকালীন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বিদায়ী ইউএনও মিল্টন রায় বলেন, সীতাকুণ্ড উপজেলা একটি ব্যতিক্রম উপজেলা, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এই উপজেলার এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র। এখানকার মানুষ অত্যন্ত সহজ-সরল প্রকৃতির এবং প্রশাসনের কাজে তারা সহযোগিতা করতে সদা প্রস্তুত। তিনি বলেন, সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে, এটাই স্বাভাবিক নিয়ম। দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে কাজ করলে, ভালো কাজের স্বীকৃতিসরূপ জনগণ তাকে কখনও ভোলে না। এতে সরকারও ভালো কাজের মূল্যয়ন করে এবং তাদের পদোন্নতিও হয় ভালো। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন তিনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…