খুঁজুন
, ,

ইডিইউতে ৩ দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 7 February, 2020, 2:43 pm
ইডিইউতে ৩ দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

বিতর্ক মনের জানালা খুলে দেয়। জ্ঞান ও যুক্তির জগতে প্রবেশের মাধ্যমে একজন বিতার্কিক আদর্শ মানুষ হয়ে ওঠেন। সমাজের উৎকর্ষের জন্য আমাদের আলোকিত ও আদর্শ মানুষের প্রয়োজন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনকালে এ কথাগুলো বলেন, উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এ উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

কিশোয়ানের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করছে ইডিইউ ডিবেটিং সোসাইটি। সারাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের ৮৮ জন বিতার্কিক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩০ জন বিচারক এতে অংশ নিয়েছেন।

ফাইনালে গেস্ট অব অনার থাকবেন ডা. আব্দুন নূর তুষার এবং বিশেষ অতিথি থাকবেন কিশোয়ান গ্রুপের চেয়ারম্যান আবদুল মোতালেব। এতে সহযোগী হিসেবে থাকছে দৃষ্টি চট্টগ্রাম, র‌্যাংকস এফসি প্রপার্টিজ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মাছরাঙা টিভি ও কালের কণ্ঠ।

ইডিইউ ডিবেটিং সোসাইটির উপদেষ্টা প্রভাষক মিথিলা আফরিনের সার্বিক তত্ত্বাবধানে এতে আরো উপস্থিত ছিলেন স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মুহাম্মদ রকিবুল কবিরসহ ইডিইউর ফ্যাকাল্টি মেম্বার ও ডিবেটিং সোসাইটির সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাড়ে ১১টা থেকে গ্রুপ পর্বের প্রতিযোগিতা শুরু হয়। এতে ২৮টি বিশ্ববিদ্যালয় থেকে আসা দলগুলো একে অপরের সঙ্গে যুক্তির লড়াইয়ে অংশ নেয়। এদের মধ্য থেকে ৮টি দল নিয়ে ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে কোয়ার্টার ফাইনাল ও পর্যায়ক্রমে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ২টা বাজে পর্দা নামবে এ উৎসবের।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাদার্ন ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি থেকে প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন। (বিজ্ঞপ্তি)

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।