খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কিংবদন্তী ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভ্যালের শিরোপা জিতলো “ডি এম স্মেসারস”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২০ অপরাহ্ণ
কিংবদন্তী ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভ্যালের শিরোপা জিতলো “ডি এম স্মেসারস”

আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে আনার চেষ্টা চলছে।

বন্ধুদের একত্রিত করার প্রয়াস থেকেই প্রথমবারের মত সারা বাংলাদেশ থেকে ১০ টি দল নিয়ে গত ১৭, ১৮, ২৪, ও ২৫ জানুয়ারি ২০২০ কিংবদন্তী ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভ্যাল(পাওয়ার্ড বাই DENIM Solutions Ltd.) এর গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলীস্থ শ্যামলী ক্লাব মাঠে দুপুর ২ টায় অনুষ্ঠিত “ডি এম স্মেসারস” ও “নওয়াব অব ওল্ড ঢাকা” মধ্যে অনুষ্ঠিত ফাইনালে ধানমন্ডি-মোহাম্মদপুরের দল “ডি এম স্মেসারস” (পাওয়ার্ড বাই RED ORIGIN) ৪২ রানে পুরাতন ঢাকা‘র দল “নওয়াব অব ওল্ড ঢাকা” কে পরাজিত করে প্রথম বারের মত আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জয় করে।

এর আগে সকালে অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনালে ডি এম স্মেসারস, স্টার অব কুষ্টিয়াকে ৫ উইকেটে পরাজিত করে। অপর সেমি ফাইনালে নওয়াব অব ওল্ড ঢাকা, মিরপুর কিংস কে ৬৪ রানে পরাজিত করে।

আয়োজনের অংশগ্রহন কারী ১০ টি দল ছিলঃ
গ্রুপ- এঃ
১। উত্তরা টাইটান্স
২। খিলগাঁও এবেঞ্জারস
৩। বাসাবো টাইগার্স
৪। ডি এম স্মেসারস
৫। নওয়াব অব ওল্ড ঢাকা
গ্রুপ- বিঃ
১। মিরপুর কিংস
২। স্টার অব কুষ্টিয়া
৩। সাইলেন্ট ওয়ারিওরস
৪। তেজগাঁও লায়ন্স
৫। চট্টগ্রাম চ্যালেঞ্জারস

টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি পায় চট্টগ্রামের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারস।

স্প্রিরিট অব দা টিম এর ট্রফি পায় উত্তরা এর দল উত্তরা টাইটান্স।

টুর্ণামেন্ট এর সেরার কৃতিত্ব জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার পায় নওয়াব অব ওল্ড ঢাকা’র টনি।

ম্যান অব দা ফাইনাল এর পুরস্কার ডি এম স্মেসারস এর তুর্য।

উল্লেখ্য যে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্টার অব কুষ্টিয়া দলের প্রয়াত খেলোয়াড় ইমরান ইউসুফ এর পরিবারের হাতে এক লক্ষ টাকা হস্তান্তর করা হয়।

উল্লেখ্যযে, এই আয়োজনে মোঃ হোসেন নুর রাস্ট্রন, সদ্য বেসরকারি ভাবে নির্বাচিত কাউন্সিলর ৩২ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ আরো অনেকে অতিথি উপস্থিত ছিলেন।

প্রাথমিক ভাবে টুর্নামেন্টের নাম কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল নির্ধারণ করা হলেও, পরবর্তীতে গত শুক্রবার ১০ জানুয়ারী ২০২০ সিটি ইউনিভার্সিটি মাঠে স্টার অব কুষ্টিয়া দলের পক্ষে ইমরান ইউসুফ একটি প্রস্তুতি ম্যাচ চলাকালীন খেলার মাঠেই অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরবর্তীতে টুর্নামেন্টের নামকরন কিংবদন্তী ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভ্যাল করা হয়।

উল্লেখ্যযে “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ২৭ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে।
এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…