খুঁজুন
রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে আছমত উল্লাহ শাহ’র ওরশ কাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৮ অপরাহ্ণ
ফটিকছড়িতে আছমত উল্লাহ শাহ’র ওরশ কাল

ফটিকছড়ি প্রতিনিধি: আধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ হযরত শাহসুফী মাওলানা সৈয়দ মুহাম্মদ আছমত উল্লাহ শাহ রহ.’র বার্ষিক ১৪০ তম ওরশ শরীফ আগামীকাল ১২ ফেব্রুয়ারী (বুধবার) উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের ১ নং ওয়ার্ডে মাজার প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে ওরশ পরিচালনা কমিটি।

কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর গিলাপ পড়ানো, পুস্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, খতমে কোরআন, খতমে গাউছিয়া, সন্ধ্যায় হযরতের জীবন ও দর্শনের ওপর আলোচনা সভা।

হযরত মাওলানা সরোয়ার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। প্রধান আলোচক থাকবেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার।

প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী।

এতে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

Feb2

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (০৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ৪দিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ। আমরা সেই সব কিছু অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব, আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি, দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। তারা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টো দিক থেকে আসা কাঁঠালভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে এসএমপি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

শাহ আমানতে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
শাহ আমানতে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে ১৩৪৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। শনিবার (২ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময় আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১০৬৫ কার্টন সিগারেট পাওয়া যায়। সব মিলিয়ে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।

আটক যাত্রীর নাম মো. শামসুদ্দিন। বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তবে আটক যাত্রীকে প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে বিমানবন্দর এনএসআই ও ডিজিএফআইয়ের নেতৃত্বে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অংশ নেয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জব্দ করা সিগারেটের ওপর আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব প্রযোজ্য। পণ্যগুলো বিভাগীয় স্মারক (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও রাজস্ব ফাঁকি ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।