১৫শ পরিবারে খাদ্যদ্রব্য ঘরে পৌছে দেবে ফটিকছড়ি ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন
২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাসের পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দরিদ্র ও অসহায় খেটে খাওয়া ১৫শ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হবে।
আগামী ১ এপ্রিল থেকে ফটিকছড়ি থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও দানবীর ড. মাহমুদ হাসানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য পৌঁছে দেবেন ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন৷
প্রয়াতের পুত্র ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ জানান, আগামী ১ এপ্রিল থেকে করোনায় অসহায় ঘরবন্দি পরিবারগুলোর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌছে দেওয়া হবে। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর এবং মেম্বারদের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
এছাড়াও খাদ্য সামগ্রীগুলো ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে অসহায় ঘরবন্দি পরিবারগুলোর ঘরে ঘরে পৌঁঁছে দেয়া হবে বলে জানান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন৷ তিনি বলেন, প্রতিটি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি লবণ ও সাবান।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজের ব্যক্তিগত তহবিল থেকে আপাতত ১৫শ’ অসহায় পরিবারকে এই খাদ্যসামগ্রী প্রদান করা হবে। পরবর্তীতেও এধরনের সহায়তা-কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা পোষণ করেন এরশাদ খোকন।
২৪ ঘন্টা/আর এস পি


আপনার মতামত লিখুন