খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থী তাহমিদের মৃত্যু,চুয়েট ভিসি’র শোক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৪ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থী তাহমিদের মৃত্যু,চুয়েট ভিসি’র শোক

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের লিচু বাগান এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে আহত চুয়েট শিক্ষার্থী তাহমিদ চৌধুরী (২৩) ও আর বাঁচলনা। প্রায় ৩৬ ঘন্টা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগরীর জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহমিদ মারা যায়।

নিহত তাহমিদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘১৫ ব্যাচের শিক্ষার্থী এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ির কে.বি. বাজার এলাকার শাহাব উদ্দিন আহমেদ এবং বেগম রোকসানা শাহাবের একমাত্র সন্তান বলে জানা গেছে।

গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের লিচু বাগান এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে গুরুতর আহত হয় চার জন। তাদেরকে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন ফয়সাল রিদুয়ান কবির নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সোমবার সকালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয় তাহমিদ চৌধুরীর। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। তাছাড়া কাজী রোসালিয়া এবং নাসিবা নাওয়ার নামে আরো দুজন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

পরিবারসূত্রে জানা যায়, মরহুম তাহমীদুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা আজ ১৭ ফেব্রুয়ারি বেলা ২ ঘটিকায় নগরীর পাঁচলাইশস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসভবন (পাঁচলাইশ থানার পশ্চিমে) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এরপর তাঁকে গ্রামের বাড়ি বাঁশখালী নিয়ে যাওয়া হবে। সেখানে রাত ৮ টায় দ্বিতীয় নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

চুয়েট ভিসি’র শোক প্রকাশ : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চুয়েট শিক্ষার্থী তাহমীদুল ইসলাম চৌধুরী (২৩)র মৃত্যুতে চুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

তিনি এক শোকবার্তায় বলেন, সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্র তাহমীদুল ইসলাম চৌধুরীর এই অকালে ঝরে যাওয়া আমাদের সকলকে অত্যন্ত বেদনাহত করেছে। তাঁর মৃত্যুতে চুয়েট পরিবারের জন্য বড় ক্ষতি হয়ে গেল। আমি চুয়েট পরিবারের পক্ষ থেকে তাহমীদুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন যেন তার পরিবারের সকলকে এ শোকের ভার বহনের ক্ষমতা দেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…