মিরসরাইয়ে এক কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল অপর কাভার্ডভ্যান চালকের সহকারী
ফাইল ছবি
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এক কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল অপর এক কাভার্ডভ্যান চালকের সহকারীর।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার সময় উপজেলার ঠাকুরদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইসমাইল (২৩) তার বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ঠাকুরদিঘীর পাড়ে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানকে একই মুখী অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।
এতে একটি কাভার্ডভ্যানের চালক সহকারী ইসমাইল গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনাস্থলে এসে আহত ইসমাইলকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষের কাভার্ডভ্যান চালকের এক সহকারীকে গুরুতর আহত অবস্থায় সকালে হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন