গাড়ির ধাক্কায় প্রাণ গেল মিরসরাই ডিগ্রী কলেজ শিক্ষার্থী আলাউদ্দিনের
২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে মিরসরাই ডিগ্রি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আলাউদ্দিন (২১)।
আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ইসমাইল কার্পেট এলাকায় আলাউদ্দিনের মোটরবাইকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলাউদ্দিন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মো. শরিয়ত উল্ল্যাহর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে নিহত আলাউদ্দিনের চাচা আলতাফ হোসাইন বলেন, সকালে তিন বন্ধুকে সাথে নিয়ে মোটর বাইকে করে মিরসরাই ইকোনমিক জোনে যাচ্ছিলেন।
মোটর বাইক নিয়ে ইসমাইল কার্পেট এলাকায় পৌছালে অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় আলাউদ্দিন। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন