খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শান্ত-মুমিনুলের ব্যাটে দ্বিতীয় দিন বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫৬ অপরাহ্ণ
শান্ত-মুমিনুলের ব্যাটে দ্বিতীয় দিন বাংলাদেশের

একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। ম্যাচের দ্বিতীয় দিন ৬ উইকেটে ২২৮ রান নিয়ে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে আজ সুবিধা করতে দেয়নি বাংলাদেশি বোলাররা। অলআউট করেছে ২৬৫ রানে। এরপর নাজমুল হোসেন শান্তর ও মুমিনুল হকের ফিফটিতে ২৪০ রানে দিন শেষ করেছে টাইগাররা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে দলীয় অধিনায়ক ক্রেইগ আরভিনের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২২৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল। যেখানে বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছিলেন স্পিনার নাঈম হাসান।

আজ (রোববার) ম্যাচের দ্বিতীয় দিনে চাকাভা ৭ এবং টিরিপানো ০ রান নিয়ে ব্যাট করতে নামেন। আগের দিনের সাথে ১৪ রান যোগ করার পর ৮ রানে থাকা টিপানোকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন পেসার আবু জায়েদ রাহী। ৪ রান বাদে অ্যাইন্সলে লোভুকে একই পথের সারথী বানান ডানহাতি এ পেসার।

শেষদিকে চাকাভা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে চার্ল্টন শুভার পর শেষ ব্যাটসম্যান হিসেবে ৩০ রানে থাকা চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের রাশ টেনে ধরেন স্পিনার তাইজুল। ফলে ২৬৫ রানে গুঁটিয়ে যায় সফরকারীরা।

পরে সাইফ হাসানকে নিয়ে নিজেদের ইনিংস শুরু করতে আসেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। তবে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা সাইফ একেবারেই সুবিধা করতে পারেননি, ফিরেছেন ৮ রান করে। এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরেন তামিম। দ্বিতীয় উইকেটে ৭৮ রান জড়ো করেন দুজন।

তামিম ৪১ রানে আউট হয়ে গেলেও টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ফিফটি তুলে নেন শান্ত। তৃতীয় উইকেটে মুমিনুলের সাথে ৭৬ রানের পার্টনারশিপের পর শান্ত আউট হন ৭১ রান করে। এরপর মু্শফিকুর রহিমকে নিয়ে দিনের বাকিটা সময় কাটিয়ে দেন মুমিনুল।

অর্ধশতক হাঁকানো দলীয় অধিনায়ক অপরাজিত আছেন ৭৯ রান নিয়ে। ৩ উইকেট হারিয়ে ২৪০ রানে দিন শেষ করা বাংলাদেশের পক্ষে ৩২ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। আগামীকাল ম্যাচের তৃতীয় দিন ৭ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ে থেকে ২৫ রানে পিছিয়ে আবার ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২৬৫/১০ (১০৬.৩ ওভার)
আরভিন ১০৭, মাসভাউর ৬৪, চাকাভা ৩০; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১, তাইজুল ২/৯০।

বাংলাদেশ: ২৪০/৩ (৭১ ওভার)
মুমিনুল ৭৯, শান্ত ৭১, তামিম ৪১; নিয়াউচি ১/৪১, টিরিপানো ১/৪০।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…