খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০৪ অপরাহ্ণ
চবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন কলা অনুষদ ভবন খুলে দেওয়ার দাবিতে এবং পুরাতন কলা ভবনের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্র ইউনিয়নের কলা অনুষদ সংসদ। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ মানববন্ধন করে তারা।

ছাত্র ইউনিয়নের চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে নির্মানাধীন নতুন কলাভবন এবং কলা অনুষদের নবনির্মিত ক্যান্টিন খুলে না দিতে পারা প্রশাসনের চরম ব্যর্থতার পরিচয়।

বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন প্রকল্পের নামে গাছকাটাসহ অন্যান্য প্রকল্পে অর্থব্যয় না করে ক্লাসরুম সংকট, আবাসন সংকট ও শিক্ষার্থীদের অন্যান্য মৌলিক সমস্যাগুলোর সমাধানে প্রশাসন যদি মনযোগী হতো তাহলে বিশ্ববিদ্যালয় প্রকৃত অর্থে জ্ঞান সৃষ্টির জায়গা হয়ে উঠতো।”

ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটের একটি বড় অংশ যেখানে শিক্ষক-কর্মচারীদের বেতন ও পেনশনের পেছনে ব্যয় করা হচ্ছে, সেখানে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও গবেষণা খাতে বরাদ্দের পরিমাণ খুবই নগন্য। নতুন কলা ভবন খুলে না দেওয়া শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের বিরূপ আচরণেরই প্রতিফলন। এর বিরুদ্ধে শিক্ষার্থীদের অবশ্যই সোচ্চার হতে হবে।”

কলা অনুষদের নেতা কিশোর বড়ুয়া ধ্রুব ও আবীর এইচ তিতাস তাঁদের বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন অবিলম্বে নতুন কলা ভবন ও কলা অনুষদের ক্যান্টিনের কার্যক্রম শুরু না করলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাঁরা কঠোর আন্দোলন গড়ে তুলবেন।

কলা অনুষদের সভাপতি জিতায়ন চাকমার সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন কলা অনুষদের সাধারণ সম্পাদক সাজাং চাকমা। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর এবং সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কলা অনুষদের সাংগঠনিক সম্পাদক আবীর এইচ তিতাস এবং কোষাধ্যক্ষ কিশোর বড়ুয়া ধ্রুব। পাশাপাশি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎপল চাকমা, পালি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুইম্রোসাই মারমা, ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোনাল চাকমাসহ প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…